নজর বিডি

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিথিলা

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিথিলা
ভারতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিথিলা। মিথিলা একাধারে গায়িকা এবং অভিনেত্রী। আবার ভারতের গুণী নির্মাতার স্ত্রী। রাফিয়াত রশিদ মিথিলা যেন জয় করে নিলেন ভারতীয় শিল্পাঙ্গনকে। সম্প্রতি দিল্লির মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার জিতেছেন এই অভিনেত্রী। কলকাতার সিনেমা ‘ও অভাগী’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিথিলা। এক ভিডিও বার্তার মাধ্যমে নিজেই এই পুরস্কারপ্রাপ্তির তথ্য জানিয়েছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন তিনি। ভিডিও বার্তায় মিথিলা বলেন, ‘আমি খুবই খুশি এবং আপ্লুত। এ জন্য আমাদের পরিচালক অনির্বাণ চক্রবর্তী, প্রযোজক ড. প্রবীর ভৌমিক এবং আমাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ জানাই। দিল্লিতে বসেছিল ১৪তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মিথিলা। তার জায়গায় পুরস্কার গ্রহণ করেছেন ছবির পরিচালক ও প্রযোজক। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা ছিল ‘ও অভাগী’ সিনেমা নিয়ে। সিনেমাটিতে মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদার প্রমুখ। ==========

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিথিলা

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৪

featured Image
ভারতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিথিলা। মিথিলা একাধারে গায়িকা এবং অভিনেত্রী। আবার ভারতের গুণী নির্মাতার স্ত্রী। রাফিয়াত রশিদ মিথিলা যেন জয় করে নিলেন ভারতীয় শিল্পাঙ্গনকে। সম্প্রতি দিল্লির মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার জিতেছেন এই অভিনেত্রী। কলকাতার সিনেমা ‘ও অভাগী’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিথিলা। এক ভিডিও বার্তার মাধ্যমে নিজেই এই পুরস্কারপ্রাপ্তির তথ্য জানিয়েছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন তিনি। ভিডিও বার্তায় মিথিলা বলেন, ‘আমি খুবই খুশি এবং আপ্লুত। এ জন্য আমাদের পরিচালক অনির্বাণ চক্রবর্তী, প্রযোজক ড. প্রবীর ভৌমিক এবং আমাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ জানাই। দিল্লিতে বসেছিল ১৪তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মিথিলা। তার জায়গায় পুরস্কার গ্রহণ করেছেন ছবির পরিচালক ও প্রযোজক। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা ছিল ‘ও অভাগী’ সিনেমা নিয়ে। সিনেমাটিতে মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদার প্রমুখ। ==========

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত