নজর বিডি

সিরাজদিখানে বিএনপির একাংশের জিয়াউর রহমানের ৪৩ শাহাদাৎ বার্ষিকী পালন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। উপজেলা বিএনপির একাংশ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার দুপুরে সিরাজদিখান বাজারস্থ উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয় আঙিনায়, পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল খালেক শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হক খান, সাবেক যুগ্ম সম্পাদক শাহআলম, বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান। ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন।এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক জহির খান, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিমেল মল্লিক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব মোল্লা, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াদ মোল্লা, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আক্কাস আলী, কোলা ইউনিয়ন যুবদল নেতা শাহ আলম, মালখানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম রাব্বি, লতব্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিহাব রহমান, মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানসহ বিএনপির সকল নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের পর তোবারক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সিরাজদিখানে বিএনপির একাংশের জিয়াউর রহমানের ৪৩ শাহাদাৎ বার্ষিকী পালন

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৪

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত