নজর বিডি

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নড়াইলঃ নড়াইল সদর উপজেলায় নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের দূর্বাজুড়ি নামক এলাকায় গাড়ীর ধাক্কায় সুমন শেখ (৩৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) ভোর সকালের দিকে নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন শেখ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের রাশেদ শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত সুমন ভোর সাড়ে ৫টার দিকে নড়াইল থেকে ভ্যান নিয়ে নিজ বাড়ি বাঘারপাড়ায় ফিরছিল। প্রতিমধ্যে দূর্বাজুড়ি এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় সুমন ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করে। তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.মনির হোসেন বলেন,নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ========

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৪

featured Image
নড়াইলঃ নড়াইল সদর উপজেলায় নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের দূর্বাজুড়ি নামক এলাকায় গাড়ীর ধাক্কায় সুমন শেখ (৩৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) ভোর সকালের দিকে নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন শেখ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের রাশেদ শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত সুমন ভোর সাড়ে ৫টার দিকে নড়াইল থেকে ভ্যান নিয়ে নিজ বাড়ি বাঘারপাড়ায় ফিরছিল। প্রতিমধ্যে দূর্বাজুড়ি এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় সুমন ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করে। তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.মনির হোসেন বলেন,নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ========

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত