নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৬ জুলাই ২০২৪

বেনজীরের ডুপ্লেক্স বাড়ি জব্দ

বেনজীরের ডুপ্লেক্স বাড়ি জব্দ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ডুপ্লেক্স বাড়িটি জব্দ করা হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকেলে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত একটি টিম এ বাড়িটি জব্দ করে। দুর্নীতি দমন কমিশন নারায়ণগঞ্জের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী বলেন, আদালতের নির্দেশনায় বাড়িটি সরকারের জিম্মায় নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুর আলম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান মাহমুদ রাসেল, দুদক নারায়ণগঞ্জ সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী প্রমুখ। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালের দিকে রূপগঞ্জে বাড়িটি নির্মাণ করা হয়। বেনজীর আহমেদ দেশে থাকাকালীন মাঝেমধ্যে এ বাড়িতে আসতেন। সার্বক্ষণিক নিরাপত্তায় বাংলো বাড়িটিতে কেয়ারটেকারের পাশাপাশি দুটি কুকুরও রাখা হয়েছে। এরআগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন আদালত তৃতীয় দফায় বেনজীরের আরও বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেন। ওই তালিকায় এ বাংলোটিও ছিল। এরপর বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেন আদালত। বাংলোটির মূল্য প্রায় ১০ কোটি টাকা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বেনজীরের ডুপ্লেক্স বাড়ি জব্দ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৪

featured Image
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ডুপ্লেক্স বাড়িটি জব্দ করা হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকেলে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত একটি টিম এ বাড়িটি জব্দ করে। দুর্নীতি দমন কমিশন নারায়ণগঞ্জের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী বলেন, আদালতের নির্দেশনায় বাড়িটি সরকারের জিম্মায় নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুর আলম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান মাহমুদ রাসেল, দুদক নারায়ণগঞ্জ সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী প্রমুখ। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালের দিকে রূপগঞ্জে বাড়িটি নির্মাণ করা হয়। বেনজীর আহমেদ দেশে থাকাকালীন মাঝেমধ্যে এ বাড়িতে আসতেন। সার্বক্ষণিক নিরাপত্তায় বাংলো বাড়িটিতে কেয়ারটেকারের পাশাপাশি দুটি কুকুরও রাখা হয়েছে। এরআগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন আদালত তৃতীয় দফায় বেনজীরের আরও বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেন। ওই তালিকায় এ বাংলোটিও ছিল। এরপর বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেন আদালত। বাংলোটির মূল্য প্রায় ১০ কোটি টাকা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত