নজর বিডি

উপাসনালয় রক্ষার আহ্বান বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক

শেখ হাসিনার সরকারের পতনে সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশের ছাত্র-জনতাকে ছোট ছোট দলে ভাগ হয়ে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয় রক্ষার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম এক বার্তায় এই আহ্বান জানান। তারা বলেন, ছাত্র-জনতাকে আমি অনুরোধ করছি, সব বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে, যেন তারা ছোট ছোট দল গঠন করে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয়গুলো রক্ষা ও পাহারার ব্যবস্থা করেন, এই মুহূর্ত থেকেই। অন্যদিকে আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক পোস্টে বলেছেন, দেশটা আমাদের। দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের। কোনো সহিংসতায় জড়াবেন না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উপাসনালয় রক্ষার আহ্বান বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৪

featured Image
শেখ হাসিনার সরকারের পতনে সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশের ছাত্র-জনতাকে ছোট ছোট দলে ভাগ হয়ে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয় রক্ষার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম এক বার্তায় এই আহ্বান জানান। তারা বলেন, ছাত্র-জনতাকে আমি অনুরোধ করছি, সব বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে, যেন তারা ছোট ছোট দল গঠন করে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয়গুলো রক্ষা ও পাহারার ব্যবস্থা করেন, এই মুহূর্ত থেকেই। অন্যদিকে আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক পোস্টে বলেছেন, দেশটা আমাদের। দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের। কোনো সহিংসতায় জড়াবেন না।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত