নজর বিডি

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্য উপদেষ্টারাও এতে উপস্থিত ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সপরিবারে নিহত হন। ১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা শুরু করে। পরবর্তীতে আবার বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এসে ২০০২ সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। ছয় বছর পর হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৪

featured Image
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্য উপদেষ্টারাও এতে উপস্থিত ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সপরিবারে নিহত হন। ১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা শুরু করে। পরবর্তীতে আবার বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এসে ২০০২ সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। ছয় বছর পর হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত