নজর বিডি

আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিতে সিএমএইচে যেতে বলা হয়েছে

আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিতে সিএমএইচে যেতে বলা হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা নেওয়ার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যোগাযোগ করার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। আইএসপিআর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) ছাত্রদের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এক্ষেত্রে জরুরি চিকিৎসাসেবা নিতে আগ্রহী চিকিৎসাধীন আহত ছাত্রদের ঢাকার সিএমএইচের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। ০১৭৬৯০৫১৬৫২, ০১৭৬৯০৫১৬৫৩, ০১৭৬৯০৫১৬৫৪, ০১৭৬৯০৫১৬৫৭, ০১৭৬৯০৫১৬৫৮। সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবায় সর্বোচ্চ সহযোগিতা দিতে সদা তৎপর।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিতে সিএমএইচে যেতে বলা হয়েছে

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৪

featured Image
আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিতে সিএমএইচে যেতে বলা হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা নেওয়ার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যোগাযোগ করার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। আইএসপিআর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) ছাত্রদের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এক্ষেত্রে জরুরি চিকিৎসাসেবা নিতে আগ্রহী চিকিৎসাধীন আহত ছাত্রদের ঢাকার সিএমএইচের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। ০১৭৬৯০৫১৬৫২, ০১৭৬৯০৫১৬৫৩, ০১৭৬৯০৫১৬৫৪, ০১৭৬৯০৫১৬৫৭, ০১৭৬৯০৫১৬৫৮। সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবায় সর্বোচ্চ সহযোগিতা দিতে সদা তৎপর।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত