নজর বিডি
প্রকাশ : বুধবার, ২১ আগস্ট ২০২৪

শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২১ আগস্ট) ডিএমপি সদর দফতরে আসন্ন জন্মাষ্টমীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় এ প্রস্তুতির কথা জানানো হয়। সনাতন ধর্মাবলম্বী নেতাদের আসন্ন জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে সভায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেন, এটি সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান যা বিশেষ ঐতিহ্য বহন করে। আমরা সকলের সহযোগিতা নিয়ে অতীতের ন্যায় আমাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে সক্ষম হবো। তিনি আরও বলেন, জন্মাষ্টমী পালনে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য ডিএমপি অত্যন্ত সতর্ক অবস্থানে থাকবে। নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ২৬ আগস্ট উৎসবমুখর পরিবেশে ঢাকা মহানগরীতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সভায় প্রতিটি মন্দিরে উন্নতমানের সিসি ক্যামেরা স্থাপন, শোভাযাত্রা নির্দিষ্ট সময় শুরু ও শেষ করা, নির্ধারিত পোশাকে বা দৃশ্যমান আইডি কার্ডে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখা, শোভাযাত্রার মাঝে গ্যাপ না রাখা, ব্যাগ নিয়ে শোভাযাত্রায় না আসা এবং আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো বন্ধ রাখার অনুরোধ করা হয়। এ সময় ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নেতাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৪

featured Image
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২১ আগস্ট) ডিএমপি সদর দফতরে আসন্ন জন্মাষ্টমীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় এ প্রস্তুতির কথা জানানো হয়। সনাতন ধর্মাবলম্বী নেতাদের আসন্ন জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে সভায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেন, এটি সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান যা বিশেষ ঐতিহ্য বহন করে। আমরা সকলের সহযোগিতা নিয়ে অতীতের ন্যায় আমাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে সক্ষম হবো। তিনি আরও বলেন, জন্মাষ্টমী পালনে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য ডিএমপি অত্যন্ত সতর্ক অবস্থানে থাকবে। নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ২৬ আগস্ট উৎসবমুখর পরিবেশে ঢাকা মহানগরীতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সভায় প্রতিটি মন্দিরে উন্নতমানের সিসি ক্যামেরা স্থাপন, শোভাযাত্রা নির্দিষ্ট সময় শুরু ও শেষ করা, নির্ধারিত পোশাকে বা দৃশ্যমান আইডি কার্ডে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখা, শোভাযাত্রার মাঝে গ্যাপ না রাখা, ব্যাগ নিয়ে শোভাযাত্রায় না আসা এবং আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো বন্ধ রাখার অনুরোধ করা হয়। এ সময় ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নেতাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত