নজর বিডি

বাংলাদেশ জামায়াতে ইসলামের নিষিদ্ধ প্রত্যাহার

বাংলাদেশ জামায়াতে ইসলামের নিষিদ্ধ প্রত্যাহার। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হবে।
স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।   এর আগে প্রজ্ঞাপন বাতিলের ফাইল স্বরাষ্ট্র থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য তোলা হয়। সেখান থেকে মন্ত্রণালয়ে এলে আজ প্রজ্ঞাপন হবে। ছাত্র-জনতার আন্দোলন যখন তুঙ্গে, পতনের দ্বারপ্রান্তে যখন শেখ হাসিনার সরকার; ঠিক সেসময় ১ আগস্ট জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এ আইনের তফসিল-২ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হলো।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামের নিষিদ্ধ প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৪

featured Image
বাংলাদেশ জামায়াতে ইসলামের নিষিদ্ধ প্রত্যাহার। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হবে।
স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।   এর আগে প্রজ্ঞাপন বাতিলের ফাইল স্বরাষ্ট্র থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য তোলা হয়। সেখান থেকে মন্ত্রণালয়ে এলে আজ প্রজ্ঞাপন হবে। ছাত্র-জনতার আন্দোলন যখন তুঙ্গে, পতনের দ্বারপ্রান্তে যখন শেখ হাসিনার সরকার; ঠিক সেসময় ১ আগস্ট জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এ আইনের তফসিল-২ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হলো।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত