নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪

বিনামূল্যে ৩০ হাজার টন সার দিবে রাশিয়া

বিনামূল্যে ৩০ হাজার টন সার দিবে রাশিয়া
বিনামূল্যে বাংলাদেশকে ৩০ হাজার টন বা এক জাহাজ পটাশ সার দেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৯ আগস্ট) স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সচিবালয়ে তার দপ্তরে সাক্ষাৎ করে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে তাদের কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং সাইবার সিকিউরিটি ও ফরেনসিক ল্যাবের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোসহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপদেষ্টা বলেন, রাশিয়া বাংলাদেশে গম ও সার সরবরাহকারী অন্যতম দেশ। জিটুজি ভিত্তিতে রাশিয়া থেকে গম ও সার আমদানি করা হয়। বাংলাদেশ ইতোমধ্যে ২ দশমিক ৬ মিলিয়ন টন গম আমদানির টাকা পরিশোধ করেছে। বন্যাসহ বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে আমদানিকৃত গমের সর্বশেষ চালানের টাকা পরিশোধ সম্ভব হয়নি। সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশে গম ও সার সরবরাহ (রপ্তানি) অব্যাহত রাখার জন্য উপদেষ্টা রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। রাষ্ট্রদূত এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লিখিত আকারে রাশিয়াকে অবহিতকরণের অনুরোধ করেন। সেক্ষেত্রে বিবেচনার আশ্বাস দেন। সাক্ষাতে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া বিনামূল্যে বাংলাদেশকে ৩০ হাজার টন বা এক জাহাজ পটাশ সার সরবরাহ করবে। উপদেষ্টা এজন্য রাশিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান ও দ্রুত প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি সারের পাশাপাশি বাংলাদেশকে এক জাহাজ গম বিনামূল্যে সরবরাহ করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। উপদেষ্টা এসময় বলেন, বিদ্যমান বন্যা পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। রাষ্ট্রদূত বাংলাদেশের সাইবার সিকিউরিটি ও ফরেনসিক ল্যাবের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার আহ্বান জানান। উপদেষ্টা একমত প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ খাতে সহযোগিতা আরও বাড়ানো হবে। সাক্ষাতে ঢাকার রাশিয়ান দূতাবাসের কাউন্সেলর অ্যান্টন চেরনভ ও ভ্লাদিমির মোচালভসহ দূতাবাসের প্রতিনিধি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিনামূল্যে ৩০ হাজার টন সার দিবে রাশিয়া

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৪

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত