নজর বিডি

অস্ত্র উদ্ধার অভিযানে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত

অস্ত্র উদ্ধার অভিযানে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মমাইজপাড়া এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলালসহ তিন জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনজুর কাদের ভূঁইয়া। তিনি জানান, যৌথবাহিনীর একটি দল চকরিয়ার ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। ভোর সাড়ে তিনটার দিকে সশস্ত্র ডাকাতদের সঙ্গে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিমের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতেরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে কক্সবাজার সদর হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান মনজুর কাদের

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

অস্ত্র উদ্ধার অভিযানে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৪

featured Image
অস্ত্র উদ্ধার অভিযানে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মমাইজপাড়া এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলালসহ তিন জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনজুর কাদের ভূঁইয়া। তিনি জানান, যৌথবাহিনীর একটি দল চকরিয়ার ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। ভোর সাড়ে তিনটার দিকে সশস্ত্র ডাকাতদের সঙ্গে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিমের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতেরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে কক্সবাজার সদর হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান মনজুর কাদের

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত