নজর বিডি

জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। এ জন্য দরকার ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকার। জনগণ এই অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাইয়ে বিপ্লব করেছে আর সেসময় অসংখ্য ছাত্র-জনতা শহীদ হয়েছে। তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, শহীদদের আত্মত্যাগ ধরে রাখতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের উন্নয়ন করতে হবে। ছাত্র-জনতার জুলাই বিপ্লবে স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের দোসররা বসে নেই, তারা নানা ষড়যন্ত্র করছে বলেও উল্লেখ করেন তিনি। স্থানীয়ভাবে উৎপাদিত কিশোরগঞ্জের হাওরের ধান, মিঠা পানির মাছ ও সুস্বাদু পনিরের সম্ভাবনাময় অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন তিনি। এ ছাড়াও আগামীতে ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে খাদ্য সহযোগিতা হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও জানান বিএনপির এই নেতা। জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে এই সমাবেশের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা বিএনপি। কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৪

featured Image
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। এ জন্য দরকার ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকার। জনগণ এই অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাইয়ে বিপ্লব করেছে আর সেসময় অসংখ্য ছাত্র-জনতা শহীদ হয়েছে। তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, শহীদদের আত্মত্যাগ ধরে রাখতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের উন্নয়ন করতে হবে। ছাত্র-জনতার জুলাই বিপ্লবে স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের দোসররা বসে নেই, তারা নানা ষড়যন্ত্র করছে বলেও উল্লেখ করেন তিনি। স্থানীয়ভাবে উৎপাদিত কিশোরগঞ্জের হাওরের ধান, মিঠা পানির মাছ ও সুস্বাদু পনিরের সম্ভাবনাময় অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন তিনি। এ ছাড়াও আগামীতে ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে খাদ্য সহযোগিতা হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও জানান বিএনপির এই নেতা। জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে এই সমাবেশের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা বিএনপি। কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতারা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত