নজর বিডি

তানজিম ছারোয়ার নির্জন এর মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

কক্সবাজারের চকরিয়ায় দায়িত্ব পালনকালে গুরুতর আহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক কক্সবাজারের চকরিয়ায় দায়িত্ব পালনকালে গুরুতর আহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, কক্সবাজার জেলার চকরিয়া থানায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে ডাকাত সদস্য কর্তৃক গুরুতর আহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) আজ ভোর আনুমানিক ৪:৫০টার দিকে চকরিয়ার খ্রিষ্টান মিশনারি (মেমোরিয়াল) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, বাবা ও এক বোন-সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

তানজিম ছারোয়ার নির্জন এর মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৪

featured Image
কক্সবাজারের চকরিয়ায় দায়িত্ব পালনকালে গুরুতর আহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক কক্সবাজারের চকরিয়ায় দায়িত্ব পালনকালে গুরুতর আহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, কক্সবাজার জেলার চকরিয়া থানায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে ডাকাত সদস্য কর্তৃক গুরুতর আহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) আজ ভোর আনুমানিক ৪:৫০টার দিকে চকরিয়ার খ্রিষ্টান মিশনারি (মেমোরিয়াল) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, বাবা ও এক বোন-সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত