নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ

উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট আর এ জেলার বেকার তরুণ-তরুণীদের মাদক সেবন ও অন্যান্য অপরাধের বিস্তার  রোধে আউটসোর্সিং শিক্ষার মাধ্যমে অসংখ্য বেকার তরুণ তরুণীদের বেকারত্ব দূর করতে কাজ করে যাচ্ছে লালমনিরহাট আদিতমারী উপজেলার ভেলাবাড়িতে অবস্থিত “জাহানারা কম্পিউটার ট্রেনিং একাডেমি”। তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগ এর বিশেষ অনুদান হিসেবে “আউটসোসিং শিক্ষার মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করি”- শীর্ষক একটি প্রকল্পের আওতায়  জাহানার কম্পিউটার ট্রেনিং একাডেমির মাধ্যমে প্রথম রাউন্ডে ৩০জন ও পরবর্তীতে ২য় রাউন্ডেও ৭০জন প্রশিক্ষণার্থীর তিন মাস প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয় । প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানটি আদিতমারী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও ) এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আদিতমারী  উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী প্রোগ্রামার মোঃ রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহানারা ট্রেনিং একাডেমীর প্রশিক্ষক  জনাব মোঃ রেজাউল করিম এবং জনাব মোঃ নাহিদ আরমান রনি, প্রকল্প পরিচালক জায়িদ হাসানসহ প্রশিক্ষণার্থীরা। কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণে এই মহতী কার্যক্রম চলমান থাকবে বলে বক্তারা জানান। ==========

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৪

featured Image
উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট আর এ জেলার বেকার তরুণ-তরুণীদের মাদক সেবন ও অন্যান্য অপরাধের বিস্তার  রোধে আউটসোর্সিং শিক্ষার মাধ্যমে অসংখ্য বেকার তরুণ তরুণীদের বেকারত্ব দূর করতে কাজ করে যাচ্ছে লালমনিরহাট আদিতমারী উপজেলার ভেলাবাড়িতে অবস্থিত “জাহানারা কম্পিউটার ট্রেনিং একাডেমি”। তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগ এর বিশেষ অনুদান হিসেবে “আউটসোসিং শিক্ষার মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করি”- শীর্ষক একটি প্রকল্পের আওতায়  জাহানার কম্পিউটার ট্রেনিং একাডেমির মাধ্যমে প্রথম রাউন্ডে ৩০জন ও পরবর্তীতে ২য় রাউন্ডেও ৭০জন প্রশিক্ষণার্থীর তিন মাস প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয় । প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানটি আদিতমারী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও ) এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আদিতমারী  উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী প্রোগ্রামার মোঃ রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহানারা ট্রেনিং একাডেমীর প্রশিক্ষক  জনাব মোঃ রেজাউল করিম এবং জনাব মোঃ নাহিদ আরমান রনি, প্রকল্প পরিচালক জায়িদ হাসানসহ প্রশিক্ষণার্থীরা। কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণে এই মহতী কার্যক্রম চলমান থাকবে বলে বক্তারা জানান। ==========

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত