নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

৯৫ বাংলাদেশী ফিরবেন লেবানন থেকে

৯৫ বাংলাদেশী ফিরবেন লেবানন থেকে
লেবানন থেকে নবম দফায় মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে আরও ৯৫ জন প্রবাসী দেশে ফিরবেন বলে জানিয়েছেন লেবানন  রাষ্ট্রদূত। শুক্রবার (৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস।   দূতাবাস জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার ৯৫ জনের গ্রুপটি বৈরুত থেকে দুবাই হয়ে রাত ১০.২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। লেবানন থেকে এখন পর্যন্ত ৫২১ জনকে দেশে ফেরত এনেছে সরকার। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরেছেন। চতুর্থ দফায় ফিরেছেন ৩০ জন। পঞ্চম দফায় ফিরেছেন ৩৬ জন। ষষ্ঠ দফায় ৫২ জন দেশে ফিরেছেন। ৩ নভেম্বর সপ্তম দফায় ৭০ জন বাংলাদেশি ফেরত এসেছেন। এছাড়া অষ্টম দফায় ৫ নভেম্বর আরও ১৮৩ জন প্রবাসী দেশে ফিরেছেন। ==========

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

৯৫ বাংলাদেশী ফিরবেন লেবানন থেকে

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৪

featured Image
লেবানন থেকে নবম দফায় মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে আরও ৯৫ জন প্রবাসী দেশে ফিরবেন বলে জানিয়েছেন লেবানন  রাষ্ট্রদূত। শুক্রবার (৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস।   দূতাবাস জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার ৯৫ জনের গ্রুপটি বৈরুত থেকে দুবাই হয়ে রাত ১০.২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। লেবানন থেকে এখন পর্যন্ত ৫২১ জনকে দেশে ফেরত এনেছে সরকার। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরেছেন। চতুর্থ দফায় ফিরেছেন ৩০ জন। পঞ্চম দফায় ফিরেছেন ৩৬ জন। ষষ্ঠ দফায় ৫২ জন দেশে ফিরেছেন। ৩ নভেম্বর সপ্তম দফায় ৭০ জন বাংলাদেশি ফেরত এসেছেন। এছাড়া অষ্টম দফায় ৫ নভেম্বর আরও ১৮৩ জন প্রবাসী দেশে ফিরেছেন। ==========

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত