নজর বিডি

দেড় বছর পর চাল আমদানি শুরু

দেড় বছর পর চাল আমদানি শুরু
দেড় বছর পর চাল আমদানি শুরু হয়েছে।আমদানি শুরুর ফলে দেশের বাজারে দাম কমে আসবে বলে ধারনা করা হচ্ছে। ১৯ মাস ১০ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় ভারত থেকে চাল বোঝাই ট্রাক প্রবেশ শুরু হয়। তিনটি ট্রাকে প্রায় ১২০ টন চাল আমদানি হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ থেকে ঋত্বিক এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব চাল আমদানি করেছে। আমদানিকৃত প্রতি কেজি চাল ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হবে বলে জানান ব্যবসায়ীরা। আমদানিকারকরা জানান, দেশের বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় আজ থেকে চাল আমদানি শুরু হয়েছে। ভারতও চাল রপ্তানিতে মূল্য উন্মুক্ত করে দেওয়ায় আমদানি বাড়বে এবং দেশের বাজারে দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে আশা করা হচ্ছে। হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, এই বন্দরের ১০ থেকে ১৫ জন আমদানিকারক এখন পর্যন্ত ৩০ থেকে ৩২ হাজার টন চাল আমদানির আইপি অনুমতি পেয়েছে। ২০২৩ সালের ৩০শে মার্চ সর্বশেষ এই বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হয়েছিল। =========

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দেড় বছর পর চাল আমদানি শুরু

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৪

featured Image
দেড় বছর পর চাল আমদানি শুরু হয়েছে।আমদানি শুরুর ফলে দেশের বাজারে দাম কমে আসবে বলে ধারনা করা হচ্ছে। ১৯ মাস ১০ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় ভারত থেকে চাল বোঝাই ট্রাক প্রবেশ শুরু হয়। তিনটি ট্রাকে প্রায় ১২০ টন চাল আমদানি হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ থেকে ঋত্বিক এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব চাল আমদানি করেছে। আমদানিকৃত প্রতি কেজি চাল ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হবে বলে জানান ব্যবসায়ীরা। আমদানিকারকরা জানান, দেশের বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় আজ থেকে চাল আমদানি শুরু হয়েছে। ভারতও চাল রপ্তানিতে মূল্য উন্মুক্ত করে দেওয়ায় আমদানি বাড়বে এবং দেশের বাজারে দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে আশা করা হচ্ছে। হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, এই বন্দরের ১০ থেকে ১৫ জন আমদানিকারক এখন পর্যন্ত ৩০ থেকে ৩২ হাজার টন চাল আমদানির আইপি অনুমতি পেয়েছে। ২০২৩ সালের ৩০শে মার্চ সর্বশেষ এই বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হয়েছিল। =========

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত