নজর বিডি

রমজান উপলক্ষ্যে ১১পণ্য আমদানিতে বিশেষ সুবিধা

আসন্ন পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় ১১টি খাদ্যপণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পণ্যগুলো হলো- খেজুর, ছোলা, পেঁয়াজ, চাল, গম, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, মোটর ও মশলা। সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা  জারি করা হয়। নতুন এ নির্দেশনার ফলে ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় এসব পণ্য আমদানি করা যাবে। নির্দেশনায় বলা হয়, আমদানি লেনদেন সহজ করতে রমজানের আগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রমজানে অতিপ্রয়োজনীয় এসব পণের বাড়তি চাহিদা থাকে। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে আমদানিকারকদের এসব পণ্য আমদানিতে সহায়তা করবে। এর আগে ৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পণ্য আমদানির ক্ষেত্রে আগের ১০০ শতাংশ মার্জিন বা জামানতের মূল্য রাখার নির্দেশ শিথিল করে। এখন মার্জিন নির্ধারণ হবে গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে। দেশের বাজারে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মোটর, মশলা ও খেজুরের সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দিতে পরামর্শ দেওয়া হলো। এ নির্দেশনা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রমজান উপলক্ষ্যে ১১পণ্য আমদানিতে বিশেষ সুবিধা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৪

featured Image
আসন্ন পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় ১১টি খাদ্যপণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পণ্যগুলো হলো- খেজুর, ছোলা, পেঁয়াজ, চাল, গম, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, মোটর ও মশলা। সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা  জারি করা হয়। নতুন এ নির্দেশনার ফলে ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় এসব পণ্য আমদানি করা যাবে। নির্দেশনায় বলা হয়, আমদানি লেনদেন সহজ করতে রমজানের আগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রমজানে অতিপ্রয়োজনীয় এসব পণের বাড়তি চাহিদা থাকে। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে আমদানিকারকদের এসব পণ্য আমদানিতে সহায়তা করবে। এর আগে ৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পণ্য আমদানির ক্ষেত্রে আগের ১০০ শতাংশ মার্জিন বা জামানতের মূল্য রাখার নির্দেশ শিথিল করে। এখন মার্জিন নির্ধারণ হবে গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে। দেশের বাজারে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মোটর, মশলা ও খেজুরের সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দিতে পরামর্শ দেওয়া হলো। এ নির্দেশনা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত