নজর বিডি

কর্মচারীদের সম্পদের হিসেব জমা ৩০ নভেম্বরের মধ্যে

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব আগামী ৩০ নভেম্বরের মধ্যেই জমা দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণীর তথ্য গোপনীয়তার স্বার্থে সিল করা খামে কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। সম্পদ বিবরণী দাখিলের শেষ তারিখ নভেম্বর ৩০। সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান বিষয়ে ২২ সেপ্টেম্বর সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে। সরকারের সিদ্ধান্ত জানিয়ে সিনিয়র সচিব বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে। তবে চলতি বছর সম্পদের হিসাব জমা দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। এই সিদ্ধান্তের মাধ্যমে ১৫ লাখ সরকারি কর্মচারীকে সম্পদের হিসাবের মধ্যে আনা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কর্মচারীদের সম্পদের হিসেব জমা ৩০ নভেম্বরের মধ্যে

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৪

featured Image
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব আগামী ৩০ নভেম্বরের মধ্যেই জমা দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণীর তথ্য গোপনীয়তার স্বার্থে সিল করা খামে কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। সম্পদ বিবরণী দাখিলের শেষ তারিখ নভেম্বর ৩০। সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান বিষয়ে ২২ সেপ্টেম্বর সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে। সরকারের সিদ্ধান্ত জানিয়ে সিনিয়র সচিব বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে। তবে চলতি বছর সম্পদের হিসাব জমা দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। এই সিদ্ধান্তের মাধ্যমে ১৫ লাখ সরকারি কর্মচারীকে সম্পদের হিসাবের মধ্যে আনা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত