নজর বিডি

এই প্রথম বৈঠকে সচিবালয়ে ড. ইউনূস

এই প্রথম বৈঠকে সচিবালয়ে ড. ইউনূস
প্রথমবারের মতো সচিবালয়ে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে আসেন তিনি।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ড. ইউনূসকে স্বাগত জানান।
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত  উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে হয়েছে। এই প্রথম সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হলো। জুলাই-আগস্টের রক্তাক্ত বিপ্লবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

এই প্রথম বৈঠকে সচিবালয়ে ড. ইউনূস

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৪

featured Image
প্রথমবারের মতো সচিবালয়ে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে আসেন তিনি।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ড. ইউনূসকে স্বাগত জানান।
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত  উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে হয়েছে। এই প্রথম সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হলো। জুলাই-আগস্টের রক্তাক্ত বিপ্লবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত