নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হয়ে কাজ করার আহ্বান

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুলিশ ছাত্র-জনতার শত্রু নয়। অতীতে স্বার্থান্বেষী মহল ও উচ্চাভিলাষী কিছু কর্মকর্তা পুলিশকে ছাত্র-জনতার মুখোমুখি দাঁড় করিয়েছিল।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের প্রত্যেকের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন তিনি। নিটোরে চিকিৎসাধীন অনেকে ডিএমপি কমিশনারের কাছে অনুভূতি প্রকাশের একপর্যায়ে পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হয়ে কাজ করার আহ্বান জানান। কমিশনার তাদের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শোনেন।   ডিএমপি কমিশনার বলেন, বর্তমান পুলিশ জনগণের পুলিশ হওয়ার অঙ্গীকার নিয়ে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে কাজ করছে। এ সময় তিনি আহতদের সুচিকিৎসাসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। তার সঙ্গে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মো. আবুল কেনানসহ হাসপাতালের চিকিৎসক ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হয়ে কাজ করার আহ্বান

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৪

featured Image
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুলিশ ছাত্র-জনতার শত্রু নয়। অতীতে স্বার্থান্বেষী মহল ও উচ্চাভিলাষী কিছু কর্মকর্তা পুলিশকে ছাত্র-জনতার মুখোমুখি দাঁড় করিয়েছিল।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের প্রত্যেকের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন তিনি। নিটোরে চিকিৎসাধীন অনেকে ডিএমপি কমিশনারের কাছে অনুভূতি প্রকাশের একপর্যায়ে পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হয়ে কাজ করার আহ্বান জানান। কমিশনার তাদের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শোনেন।   ডিএমপি কমিশনার বলেন, বর্তমান পুলিশ জনগণের পুলিশ হওয়ার অঙ্গীকার নিয়ে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে কাজ করছে। এ সময় তিনি আহতদের সুচিকিৎসাসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। তার সঙ্গে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মো. আবুল কেনানসহ হাসপাতালের চিকিৎসক ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত