নজর বিডি

বিসিএসে আবেদন ফি ২০০ টাকা

বিসিএসে আবেদন ফি ২০০ টাকা
সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি কমিয়ে ২শ টাকা করা হচ্ছে। একইসঙ্গে সরকারি, আধাসরকারি ও ব্যাংকে চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২শ টাকা নির্ধারণ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে বিসিএসের আবেদন ফি ছিল ৭শ টাকা। বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সরকারি, আধাসরকারি, ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠানে চাকরির আবেদনে সর্বোচ্চ ২শ টাকা পর্যন্ত নিতে পারবে। বিসিএস ভাইভা ২শ নম্বরের জায়গায় ১শ নম্বরে অনুষ্ঠিত হবে। বিসিএসে প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফির বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না বলেও জানান সিনিয়র ওই সচিব।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিসিএসে আবেদন ফি ২০০ টাকা

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৪

featured Image
সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি কমিয়ে ২শ টাকা করা হচ্ছে। একইসঙ্গে সরকারি, আধাসরকারি ও ব্যাংকে চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২শ টাকা নির্ধারণ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে বিসিএসের আবেদন ফি ছিল ৭শ টাকা। বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সরকারি, আধাসরকারি, ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠানে চাকরির আবেদনে সর্বোচ্চ ২শ টাকা পর্যন্ত নিতে পারবে। বিসিএস ভাইভা ২শ নম্বরের জায়গায় ১শ নম্বরে অনুষ্ঠিত হবে। বিসিএসে প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফির বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না বলেও জানান সিনিয়র ওই সচিব।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত