নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে পঞ্চগড় সদর উপজেলায় আনোয়ার হোসেন (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহত আনোয়ার তেতুঁলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আনোয়ারসহ কয়েকজন বাংলাদেশি রাখাল ভারতে গরু আনতে যান। ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার। পরে তার মরদেহ এবং চোরাই দুটি গরু নিয়ে যায় বিএসএফ। এসময় আনোয়ারের সঙ্গীরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। বিজিবি জানায়, বিএসএফের দাবি, বটি ও বাঁশের লাঠি দিয়ে বিএসএফের ওপর হামলা করায় আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফেরত আনা হবে। এছাড়া এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৪

featured Image
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে পঞ্চগড় সদর উপজেলায় আনোয়ার হোসেন (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহত আনোয়ার তেতুঁলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আনোয়ারসহ কয়েকজন বাংলাদেশি রাখাল ভারতে গরু আনতে যান। ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার। পরে তার মরদেহ এবং চোরাই দুটি গরু নিয়ে যায় বিএসএফ। এসময় আনোয়ারের সঙ্গীরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। বিজিবি জানায়, বিএসএফের দাবি, বটি ও বাঁশের লাঠি দিয়ে বিএসএফের ওপর হামলা করায় আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফেরত আনা হবে। এছাড়া এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত