নজর বিডি

জুলাই অভ্যুত্থানে উত্তরার শহীদদের তালিকা প্রকাশ

আমিনুল ইসলাম: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তরার শহীদদের তালিকা প্রকাশ করেছে জুলাই বিপ্লবী জোট। শনিবার দুপুর ১ টার দিকে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে জুলাই বিপ্লবী জোটের আহবায়ক সালেহ মাহমুদ এক সংবাদ সম্মেলনে শহীদের এ তালিকা প্রকাশ করেন। সালেহ মাহমুদ জানান, আমরা বিভিন্ন উৎস থেকে শহীদদের তালিকা সংগ্রহ করে সেটা আজ প্রকাশ করলাম। এই তালিকায় আমাদের প্রাপ্ত তথ্যে ৯২ জন শহিদের নাম রয়েছে। তালিকায় শিক্ষার্থীদের সংখ্যা রয়েছে ২৫ জন।চাকরিজীবি-১৯ জন,ব্যবসায়ী ১০ জন,গাড়ি চালক-৫জন,মসজিদের ইমাম ২জন,ডাক্তার -১ জন,অজ্ঞাত রয়েছে-১১ জন ও অন্যন্য রয়েছে-১৯ জন। গত জুলাই থেকে ৫ আগস্টের বিপ্লবে সাবেক আওয়ামী লীগ সরকার ও পুলিশের আক্রমণে কয়েক হাজার ছাত্র জনতা আহত হয় এবং নিহতের সংখ্যাও কম নয়। তবে ৫ আগস্টে সর্বস্তর জনগণের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জুলাই অভ্যুত্থানে উত্তরার শহীদদের তালিকা প্রকাশ

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৪

featured Image
আমিনুল ইসলাম: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তরার শহীদদের তালিকা প্রকাশ করেছে জুলাই বিপ্লবী জোট। শনিবার দুপুর ১ টার দিকে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে জুলাই বিপ্লবী জোটের আহবায়ক সালেহ মাহমুদ এক সংবাদ সম্মেলনে শহীদের এ তালিকা প্রকাশ করেন। সালেহ মাহমুদ জানান, আমরা বিভিন্ন উৎস থেকে শহীদদের তালিকা সংগ্রহ করে সেটা আজ প্রকাশ করলাম। এই তালিকায় আমাদের প্রাপ্ত তথ্যে ৯২ জন শহিদের নাম রয়েছে। তালিকায় শিক্ষার্থীদের সংখ্যা রয়েছে ২৫ জন।চাকরিজীবি-১৯ জন,ব্যবসায়ী ১০ জন,গাড়ি চালক-৫জন,মসজিদের ইমাম ২জন,ডাক্তার -১ জন,অজ্ঞাত রয়েছে-১১ জন ও অন্যন্য রয়েছে-১৯ জন। গত জুলাই থেকে ৫ আগস্টের বিপ্লবে সাবেক আওয়ামী লীগ সরকার ও পুলিশের আক্রমণে কয়েক হাজার ছাত্র জনতা আহত হয় এবং নিহতের সংখ্যাও কম নয়। তবে ৫ আগস্টে সর্বস্তর জনগণের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত