নজর বিডি

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করাই সরকারের লক্ষ্য

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ বলে বল্লেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের পর একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। তারা দেশ চালাবে। তবে আপনাদেরও দায়িত্ব নিতে হবে পুনরায় যেন ছাত্র-ছাত্রীদের রাস্তায় নেমে আসতে না হয়। ছেলে-মেয়েদের প্রাণ যেন আর না ঝরে। ভারতের সঙ্গে সম্পের্কের বিষয়ে তিনি বলেন, ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুপক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে। বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, এমআরডিআই-এর অ্যাডভাইজার মো. সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমডর মো. খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম,সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাওসার প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করাই সরকারের লক্ষ্য

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৪

featured Image
নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ বলে বল্লেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের পর একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। তারা দেশ চালাবে। তবে আপনাদেরও দায়িত্ব নিতে হবে পুনরায় যেন ছাত্র-ছাত্রীদের রাস্তায় নেমে আসতে না হয়। ছেলে-মেয়েদের প্রাণ যেন আর না ঝরে। ভারতের সঙ্গে সম্পের্কের বিষয়ে তিনি বলেন, ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুপক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে। বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, এমআরডিআই-এর অ্যাডভাইজার মো. সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমডর মো. খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম,সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাওসার প্রমুখ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত