নজর বিডি

দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রি কোয়েল মল্লিক

দ্বিতীয় সন্তানের মা হলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রি কোয়েল মল্লিক। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যা সন্তান আগমনের খবর জানিয়ে একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল। অভিনেত্রী সেখানে লেখেছেন, আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে কোয়েল মল্লিকের ভক্ত অনুরাগীরা মন্তব্যের ঘরে একের পর এক শুভেচ্ছাবার্তা লিখছেন । এর আগে দুর্গাপূজার মহালয়ার দিন পরিবারে নতুন অতিথি আগমনের খবর জানিয়েছিলেন কোয়েল। বছরের শেষের দিকে কোলজুড়ে এলো তার দ্বিতীয় সন্তান। ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন কোয়েল। পুত্রসন্তান কবীরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিকমাধ্যমে শেয়ার করতেন এই নায়িকা। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি শেয়ার করতে দেখা যায়নি কোয়েলকে। প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক ও প্রযোজক নিশপাল সিং। ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজনদের নিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রি কোয়েল মল্লিক

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৪

featured Image
দ্বিতীয় সন্তানের মা হলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রি কোয়েল মল্লিক। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যা সন্তান আগমনের খবর জানিয়ে একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল। অভিনেত্রী সেখানে লেখেছেন, আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে কোয়েল মল্লিকের ভক্ত অনুরাগীরা মন্তব্যের ঘরে একের পর এক শুভেচ্ছাবার্তা লিখছেন । এর আগে দুর্গাপূজার মহালয়ার দিন পরিবারে নতুন অতিথি আগমনের খবর জানিয়েছিলেন কোয়েল। বছরের শেষের দিকে কোলজুড়ে এলো তার দ্বিতীয় সন্তান। ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন কোয়েল। পুত্রসন্তান কবীরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিকমাধ্যমে শেয়ার করতেন এই নায়িকা। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি শেয়ার করতে দেখা যায়নি কোয়েলকে। প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক ও প্রযোজক নিশপাল সিং। ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজনদের নিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন তারা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত