নজর বিডি

স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও তিমুর-লেস্তের প্রেসিডেন্টের শ্রদ্ধা

আজ মহান বিজয় দিবস। বাঙালির গৌরবের দিন।
বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি একই সাথে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ঢাকা সফররত তিমুর-লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা এবং তিমুর-লেস্তের প্রেসিডেন্ট ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। প্রধান উপদেষ্টা এবং তিমুর-লেস্তের প্রেসিডেন্ট স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া প্রেসিডেন্ট রামোস-হোর্তা জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ এর ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয় বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও তিমুর-লেস্তের প্রেসিডেন্টের শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৪

featured Image
আজ মহান বিজয় দিবস। বাঙালির গৌরবের দিন।
বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি একই সাথে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ঢাকা সফররত তিমুর-লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা এবং তিমুর-লেস্তের প্রেসিডেন্ট ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। প্রধান উপদেষ্টা এবং তিমুর-লেস্তের প্রেসিডেন্ট স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া প্রেসিডেন্ট রামোস-হোর্তা জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ এর ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয় বাংলাদেশ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত