নজর বিডি

খাগড়াছড়িতে বাস খাদে পড়ে আহত২০

খাগড়াছড়িতে বাস খাদে পড়ে আহত২০
খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে ২০ পর্যটক আহত হয়েছেন। ঢাকা থেকে খাগড়াছড়িগামী বাসটির সবাই ভ্রমনের উদ্যেশ্যে যাচ্ছিলেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে আলুটিলা পুর্নবাসন এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার রাতে ঢাকা থেকে ট্যুর গ্রুপের ব্যবস্থাপনায় গোমতি গোল্ডেন এক্সপ্রেস গাড়িতে সাজেকের উদ্দেশে ৪০ যাত্রী নিয়ে রওনা হয়। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি আলুটিলা পুনর্বাসন এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, এতে ২০ জন যাত্রী আহত হন। তারা সবাই রাজবাড়ীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার বাসিন্দা। আহতদের পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়ে দেন। আহতরা সবাই সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক মো. মীর মোশারফ হোসেন বলেন, আহদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২-৩ জন রোগী ছাড়া কেউ বড় ধরনের আহত হননি। সবাই খাগড়াছড়ি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরতে পারবেন বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খাগড়াছড়িতে বাস খাদে পড়ে আহত২০

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৪

featured Image
খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে ২০ পর্যটক আহত হয়েছেন। ঢাকা থেকে খাগড়াছড়িগামী বাসটির সবাই ভ্রমনের উদ্যেশ্যে যাচ্ছিলেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে আলুটিলা পুর্নবাসন এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার রাতে ঢাকা থেকে ট্যুর গ্রুপের ব্যবস্থাপনায় গোমতি গোল্ডেন এক্সপ্রেস গাড়িতে সাজেকের উদ্দেশে ৪০ যাত্রী নিয়ে রওনা হয়। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি আলুটিলা পুনর্বাসন এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, এতে ২০ জন যাত্রী আহত হন। তারা সবাই রাজবাড়ীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার বাসিন্দা। আহতদের পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়ে দেন। আহতরা সবাই সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক মো. মীর মোশারফ হোসেন বলেন, আহদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২-৩ জন রোগী ছাড়া কেউ বড় ধরনের আহত হননি। সবাই খাগড়াছড়ি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরতে পারবেন বলে জানান তিনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত