নজর বিডি

আগামী ৫বছরে আরো ১০টি পূর্ণাঙ্গ মিশন স্থাপিত হবে

আগামী পাঁচ বছরে বিভিন্ন দেশে বাংলাদেশের আরও ১০টি পূর্ণাঙ্গ মিশন স্থাপিত হবে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন তিনি।
মুখপাত্র জানান, বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি বাড়াতে আগামী ৫ বছরের মধ্যে আয়ারল্যান্ড, নরওয়ে, আর্জেন্টিনা, কম্বোডিয়ার মতো দেশসহ আফ্রিকা মহাদেশে অন্তত ১০টি পূর্ণাঙ্গ মিশন এবং চীন, ব্রাজিল, জার্মানি, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আরও ১০টি সাব-মিশন স্থাপন করতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ নিউজিল্যান্ড একটি অন্যতম সমৃদ্ধ রাষ্ট্র। রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুশাসনের সূচক বিবেচনায় নিউজিল্যান্ড দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি অন্যতম সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে সুপরিচিত। দেশটি মানব উন্নয়ন সূচকে ১৬তম ও বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা সূচকে ৩২তম অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, জনগণের ক্রয়ক্ষমতা বেশি হওয়ায় এ দেশটি বাংলাদেশি পণ্যের জন্য একটি সম্ভাবনাময় বাজার হতে পারে। সেবা শিল্প নিউজিল্যান্ডের অর্থনীতির সবচেয়ে বড় খাত। সেবা খাতের পাশাপাশি উৎপাদন, নির্মাণ শিল্প, কৃষিকাজ, কাঁচামাল প্রক্রিয়াকরণ নিউজিল্যান্ডের অর্থনীতিতে অবদানকারী অন্যান্য গুরুত্বপূর্ণ খাত। এ প্রেক্ষাপটে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বাংলাদেশ দূতাবাস খোলার বিষয়ে উপদেষ্টা পরিষদে প্রস্তাব পাঠানো হয়। গত ৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নিউজিল্যান্ডে বাংলাদেশ দূতাবাস খোলার প্রস্তাবটি গৃহীত হয় বলে জানান মুখপাত্র। নিউজিল্যান্ডে প্রায় ১০ হাজার বাংলাদেশি বসবাস করছেন এবং প্রায় এক হাজার বাংলাদেশি ছাত্র-ছাত্রী নিউজিল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। ওয়েলিংটনে বাংলাদেশ হাইকমিশন স্থাপিত হলে নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের কাছে সরাসরি দূতাবাসের সব ধরনের কনস্যুলার সেবা পৌঁছানো সহজ ও সাশ্রয়ী হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আগামী ৫বছরে আরো ১০টি পূর্ণাঙ্গ মিশন স্থাপিত হবে

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত