নজর বিডি

পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী পদ হতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। দীর্ঘদিন ধরে গণমানুষের নিকট অধিক জনপ্রিয় এই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে হতবাক হয়েছেন অনেকে। সোমবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি। জাস্টিন ট্রুডো বলেছেন, দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি। লিবারেল পার্টির নেতা ট্রুডো নয় বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবাদ সম্মেলনে ট্রুডো বলেছেন, নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি পদত্যাগের এ সিদ্ধান্ত নিয়েছেন। তার সফলতার পেছনে পরিবারের ভূমিকা রয়েছে। গত রাতে নৈশভোজের সময় সন্তানদের কাছে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান। ট্রুডো ২০১৫ সালে লিবারেল পার্টির পক্ষ থেকে নির্বাচন করে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তিনি নারী অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করার মতো প্রগতিশীল এজেন্ডা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাস্টিন ট্রুডো

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৫

featured Image
কানাডার প্রধানমন্ত্রী পদ হতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। দীর্ঘদিন ধরে গণমানুষের নিকট অধিক জনপ্রিয় এই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে হতবাক হয়েছেন অনেকে। সোমবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি। জাস্টিন ট্রুডো বলেছেন, দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি। লিবারেল পার্টির নেতা ট্রুডো নয় বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবাদ সম্মেলনে ট্রুডো বলেছেন, নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি পদত্যাগের এ সিদ্ধান্ত নিয়েছেন। তার সফলতার পেছনে পরিবারের ভূমিকা রয়েছে। গত রাতে নৈশভোজের সময় সন্তানদের কাছে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান। ট্রুডো ২০১৫ সালে লিবারেল পার্টির পক্ষ থেকে নির্বাচন করে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তিনি নারী অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করার মতো প্রগতিশীল এজেন্ডা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত