নজর বিডি

জানিয়েছেন শুভেচ্ছা বাদ দিয়েছেন স্বাধীনতাঃ পাকিস্থানের প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (২৬ মার্চ) ঢাকায় অবস্থিত পাকিস্তান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

তবে, ওই বার্তায় ‘স্বাধীনতা’ শব্দটি উল্লেখ না করে শুধু ‘বাংলাদেশের জাতীয় দিবস’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ফেসবুক পোস্টে জানানো হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার এক নতুন যুগে প্রবেশ করেছে, যা সম্ভব হয়েছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কূটনৈতিক দক্ষতা ও ব্যক্তিগত আগ্রহের ফলে।

শাহবাজ শরিফ তার বিবৃতিতে স্মরণ করেন, নিউইয়র্ক ও কায়রোতে প্রধান উপদেষ্টার সঙ্গে তার ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছিল, যেখানে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছিলেন।

তিনি আরও বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের যৌথ প্রচেষ্টা ও বোঝাপড়ার মাধ্যমে আমরা দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্কের একটি নতুন অধ্যায় উন্মোচন করতে পারব, যা দক্ষিণ এশীয় অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধিতেও ভূমিকা রাখবে।"

শুভেচ্ছা বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের শান্তি, উন্নতি ও সমৃদ্ধির জন্য আন্তরিক শুভকামনা জানান এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জানিয়েছেন শুভেচ্ছা বাদ দিয়েছেন স্বাধীনতাঃ পাকিস্থানের প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৫

featured Image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (২৬ মার্চ) ঢাকায় অবস্থিত পাকিস্তান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

তবে, ওই বার্তায় ‘স্বাধীনতা’ শব্দটি উল্লেখ না করে শুধু ‘বাংলাদেশের জাতীয় দিবস’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ফেসবুক পোস্টে জানানো হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার এক নতুন যুগে প্রবেশ করেছে, যা সম্ভব হয়েছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কূটনৈতিক দক্ষতা ও ব্যক্তিগত আগ্রহের ফলে।

শাহবাজ শরিফ তার বিবৃতিতে স্মরণ করেন, নিউইয়র্ক ও কায়রোতে প্রধান উপদেষ্টার সঙ্গে তার ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছিল, যেখানে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছিলেন।

তিনি আরও বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের যৌথ প্রচেষ্টা ও বোঝাপড়ার মাধ্যমে আমরা দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্কের একটি নতুন অধ্যায় উন্মোচন করতে পারব, যা দক্ষিণ এশীয় অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধিতেও ভূমিকা রাখবে।"

শুভেচ্ছা বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের শান্তি, উন্নতি ও সমৃদ্ধির জন্য আন্তরিক শুভকামনা জানান এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত