নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

বোয়াও সম্মেলনে যোগ দিতে চীনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনের বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার সেখানে উপস্থিত হয়েছেন। চীনের হাইনানে আয়োজিত বোয়াও ফোরামের বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এই অধিবেশনে লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, বোয়াও ফোরামের চেয়ারম্যান বান কি-মুন এবং মহাসচিব ঝাং জুন বক্তৃতা দেবেন। চার দিনের সরকারি সফরে বুধবার চীনে পৌঁছানো মুহাম্মদ ইউনূস বোয়াও ফোরামের পাশাপাশি চীনের শীর্ষস্থানীয় কোম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল বেইজিংয়ে তার সঙ্গে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সফর শেষে ২৯ মার্চ প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বোয়াও সম্মেলনে যোগ দিতে চীনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৫

featured Image
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনের বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার সেখানে উপস্থিত হয়েছেন। চীনের হাইনানে আয়োজিত বোয়াও ফোরামের বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এই অধিবেশনে লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, বোয়াও ফোরামের চেয়ারম্যান বান কি-মুন এবং মহাসচিব ঝাং জুন বক্তৃতা দেবেন। চার দিনের সরকারি সফরে বুধবার চীনে পৌঁছানো মুহাম্মদ ইউনূস বোয়াও ফোরামের পাশাপাশি চীনের শীর্ষস্থানীয় কোম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল বেইজিংয়ে তার সঙ্গে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সফর শেষে ২৯ মার্চ প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত