ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ঢাকার ১ম যুগ্ম জেলা আদালত এ রায় দেন।
রায়ে আদালত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনকে অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে নির্বাচনের ফলাফলের গেজেট বাতিল করেন এবং তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে অবৈধ ঘোষণা করেন।
রায় ঘোষণার পর ইশরাক হোসেন বলেন, “সেই নির্বাচনে কারচুপির মাধ্যমে ভোট জালিয়াতি হয়েছিল। এই রায়ে আমি ন্যায়বিচার পেয়েছি। তবে মেয়র হিসেবে শপথ নেব কি না, তা দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।”
প্রসঙ্গত, ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে মামলা করেছিলেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম ও দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আটজনকে বিবাদী করা হয়।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন