নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৯ মার্চ ২০২৫

ড. ইউনুসকে ডি. লিট ডিগ্রি প্রদান করলো পিকিং বিশ্ববিদ্যালয়

চীনের পিকিং বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান করেছে। শনিবার (২৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ড. ইউনূস বলেন, "নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়েছি, সেখান থেকে দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার। তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অনেক চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবিলা করতে দেশের সকল নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।" তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণরা সঠিক সুযোগের জন্য নিরন্তর লড়াই করছে। দারিদ্র্যের মূল কারণ আমাদের অর্থনৈতিক ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা, যা মানুষকে দমিয়ে রাখছে। চার দিনের সফর শেষে আজ শনিবার দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ড. ইউনুসকে ডি. লিট ডিগ্রি প্রদান করলো পিকিং বিশ্ববিদ্যালয়

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৫

featured Image
চীনের পিকিং বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান করেছে। শনিবার (২৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ড. ইউনূস বলেন, "নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়েছি, সেখান থেকে দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার। তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অনেক চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবিলা করতে দেশের সকল নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।" তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণরা সঠিক সুযোগের জন্য নিরন্তর লড়াই করছে। দারিদ্র্যের মূল কারণ আমাদের অর্থনৈতিক ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা, যা মানুষকে দমিয়ে রাখছে। চার দিনের সফর শেষে আজ শনিবার দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত