নজর বিডি

আর্কাইভ দেখুন

‘আশিকী’র সেই অনু আগারওয়াল: খ্যাতির শিখর থেকে আধ্যাত্মিক জীবনে

‘আশিকী’র সেই অনু আগারওয়াল: খ্যাতির শিখর থেকে আধ্যাত্মিক জীবনে

নব্বইয়ের দশকের বলিউডে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন অনু আগারওয়াল। রাহুল রায়ের বিপরীতে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রীর জীবন এরপর নাটকীয়ভাবে বদলে যায়। ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দীর্ঘ সময় কোমায় থাকা এবং স্মৃতিশক্তি ফিরে পাওয়ার লড়াই পেরিয়ে শেষ পর্যন্ত তিনি বেছে নেন ভিন্ন এক জীবন।১৯৯০ সালে মহেশ ভাট পরিচালিত ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনুর। ছবিটি তুমুল জনপ্রিয়তা পেলে রাতারাতি পরিচিতি পান তিনি। এরপর একের পর এক সিনেমা ও বিজ্ঞাপনের প্রস্তাব আসতে থাকে তার কাছে।তবে ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই তার জীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয়।১৯৯৯ সালে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অনু আগারওয়াল। দুর্ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর শারীরিক আঘাতের পাশাপাশি দীর্ঘ সময় অচেতন অবস্থায় থাকতে হয় তাকে। বিভিন্ন সাক্ষাৎকারে অনু জানিয়েছেন, তিনি ২৯ দিন কোমায় ছিলেন।কোমা থেকে ফেরার পর শুরু হয় তার জীবনের আরেক কঠিন অধ্যায়। দুর্ঘটনার প্রভাব তার স্মৃতি ও দৈনন্দিন জীবনে পড়ে। নিজের অতীত ও পরিচিত মানুষদের চিনতে তার সমস্যা হতো। দীর্ঘ পুনর্বাসন ও চিকিৎসার মধ্য দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেন তিনি।এ সময় বলিউডের চাকচিক্যময় জীবন থেকে কার্যত দূরে সরে যান অনু। তার অভিনয়জীবনও থেমে যায়।পরবর্তীতে যোগব্যায়াম, ধ্যান ও আধ্যাত্মিক চর্চার দিকে মনোনিবেশ করেন তিনি। বিশেষ করে বিপাসনা ধ্যানের সঙ্গে যুক্ত হন। পাশাপাশি সামাজিক কাজেও নিজেকে সম্পৃক্ত করেন। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও যোগব্যায়াম শেখানোর মতো কাজের সঙ্গে যুক্ত থাকার কথাও বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি।নিজের জীবনের এই অভিজ্ঞতা নিয়ে ২০১৫ সালে প্রকাশ করেন আত্মজীবনী Anusual: Memoir of a Girl Who Came Back from the Dead। বইটিতে তার অভিনয়জীবন, দুর্ঘটনা, কোমা এবং পরবর্তী জীবনসংগ্রামের নানা অভিজ্ঞতা উঠে এসেছে।অনু আগারওয়ালের জীবন তাই শুধু একজন অভিনেত্রীর উত্থান-পতনের গল্প নয়; এটি কঠিন পরিস্থিতির পর নতুনভাবে জীবনকে দেখারও একটি উদাহরণ। একসময় বলিউডের আলোচিত তারকা হলেও পরবর্তী সময়ে তিনি বেছে নিয়েছেন তুলনামূলকভাবে নিরিবিলি ও আধ্যাত্মিক জীবন।খ্যাতি, সাফল্য ও পরিচিতির বাইরে নিজের জীবনকে নতুনভাবে সাজানোর এই যাত্রাই অনু আগারওয়ালকে আজও আলোচনায় রাখে।


চা বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

চা বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে গভীর ড্রেনে পড়ে মীরা হাজরা (৪০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাতে ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের একটি গভীর ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে চা পাতা তুলতে বাড়ি থেকে বের হন মীরা হাজরা। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও সহকর্মীরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে চা বাগানের গভীর ড্রেনের ভেতর তার মরদেহ দেখতে পান তারা। এ সময় মরদেহের পাশে চা পাতা বহনের বড় পুটলিও পাওয়া যায়।শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চা পাতা তোলার সময় গভীর ড্রেন লাফ দিয়ে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে অসাবধানতাবশত তিনি ড্রেনে পড়ে যান। এ সময় মাথায় থাকা আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি চা পাতার নিচে চাপা পড়েন তিনি। মাথায় আঘাত পেয়েই তার মৃত্যু হয়ে থাকতে পারে।তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

ঢাকা, ৩১ আগস্ট ২০২৬হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের দোতলা থেকে নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।সোমবার (৩১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দরের একটি দুর্ঘটনা প্রতিবেদনে জানানো হয়েছে।নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও ল্যান্স করপোরাল জুবাইদুল।দুর্ঘটনায় আহতরা হলেন করপোরাল সিফাত/আবু সাঈদ, করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের ও এলএসি আহাদ। আহতদের সবাইকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। তাদের মধ্যে করপোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী জানান, দুর্ঘটনায় নিহত তিনজনই বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় মঙ্গলবার জানানো হবে বলে জানান তিনি।দুর্ঘটনার পর বিমানবন্দর এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা বাড়ানো হয়েছে। কীভাবে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের দোতলা থেকে নিচে পড়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।


সিলেটে ক্যাবের কার্যক্রম গতিশীল করতে দুই সভা অনুষ্ঠিত

সিলেটে ক্যাবের কার্যক্রম গতিশীল করতে দুই সভা অনুষ্ঠিত

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্যাবের কার্যক্রম জোরদার, এনজিওগুলোর সঙ্গে সমন্বয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।সোমবার (৩১ আগস্ট) সিলেটের মেন্দীবাগস্থ জনকল্যাণ ভবনে ক্যাবের সিলেট জেলা কার্যালয়ে প্রথম সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জামান।সভায় সভাপতিত্ব করেন ক্যাব সিলেট জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি জামিল চৌধুরী। সিলেট ক্যাবের সাধারণ সম্পাদক মহি উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য দেন সাংবাদিক ইকবাল কবির, ছিদ্দিকুর রহমান, প্রবাসী আশিক চৌধুরী, রিয়াজ উদ্দিন আহমদ, আনোয়ার চৌধুরী, কামাল উদ্দিন আহমদ, শিলু মিয়া, আবুল আমিন, আলী আশরাফ চৌধুরী, শাহনাজ কুলসুম আরা ও আবু সাইদসহ ক্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ ছাড়া বালাগঞ্জ, ওসমানীনগর, বিশ্বনাথ, জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা ক্যাবের নেতৃবৃন্দ ও সদস্যরা সভায় অংশ নেন।সভায় ক্যাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।এনজিও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়একই দিন দুপুরে দ্বিতীয় পর্বে সিলেটের বিভিন্ন এনজিওর নির্বাহী পরিচালকদের সঙ্গে মতবিনিময় করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জামান।সভায় সভাপতিত্ব করেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক। নিরাপদের নির্বাহী পরিচালক শাহাব উদ্দিন শাহিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিরাই জনকল্যাণের নির্বাহী পরিচালক ও বিভাগীয় ক্যাব সভাপতি জামিল চৌধুরী।সভা শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিভিন্ন এনজিওর নির্বাহী পরিচালক ও প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।সভায় এওয়ার্ডের নির্বাহী পরিচালক এ কে এম আজাদ, প্রোগ্রাম হেড ফারুক আহমদ, এসডিএসের (জকিগঞ্জ) নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, এইচডিও (সিলেট সদর) নির্বাহী পরিচালক মনসুর আলম, রিডো বাংলাদেশের (সিলেট সদর) নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন, সুবাসের (জকিগঞ্জ) নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন, সবুজ বাংলার (বিশ্বনাথ) নির্বাহী পরিচালক বদরুল ইসলাম, এভারগ্রীনের (বিশ্বনাথ) নির্বাহী পরিচালক হাসান মাহমুদ রিপন, বিশ্বনাথ নারী ফোরামের নির্বাহী পরিচালক হাসিনা বেগমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় ক্যাবের কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ক্যাবের সিলেটের বিভিন্ন কমিটি ও এনজিওগুলোর মধ্যে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।এ লক্ষ্যে তিন সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এতে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাব উদ্দিন শাহিন। কমিটির অন্য দুই সদস্য হলেন সৈয়দ আছলাম হোসেন ও সাংবাদিক বদরুল ইসলাম।সভায় জানানো হয়, সমন্বয় কমিটির পরবর্তী সভা আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।মতবিনিময় সভা শেষে এনজিও নেতৃবৃন্দ ‘সুবাস’ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় সুবাসের নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬: পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপির সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের মিশন প্রধান জ্যাঁ পেসমের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে পানিসম্পদ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মতবিনিময়কালে পানিসম্পদ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততা ও খরার মতো চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি।তিনি বলেন, সরকার দেশের নদী-খাল ও জলাশয় খনন ও পুনঃখননের পাশাপাশি নদীভাঙন ও বন্যার ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদারের আহ্বান জানান তিনি।জ্যাঁ পেসমে বাংলাদেশের পানিসম্পদের উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি পানিসম্পদের সমন্বিত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।সভায় পানিসম্পদ খাতে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


নেপাল উপত্যকায় ধ্বংস অন্তত ২,৫০০ ভবন

নেপাল উপত্যকায় ধ্বংস অন্তত ২,৫০০ ভবন

নজর বিডি | আন্তর্জাতিকনেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর বিস্তীর্ণ এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশটির নেপাল উপত্যকায় অন্তত ২ হাজার ৫০০টি ভবন ধ্বংস হয়েছে।দেশটির রাসুয়া জেলায় ত্রিশূলী নদীর আশপাশে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে বহু ঘরবাড়ি কাদা ও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষ নিখোঁজ রয়েছেন।দুর্যোগের ছয় দিন পরও নিখোঁজ ও আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। দুর্গম এলাকা, কাদামাটি ও বিপুল পরিমাণ ধ্বংসাবশেষের কারণে উদ্ধারকাজে নানা প্রতিবন্ধকতা তৈরি হলেও স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় উদ্ধারকারীরা কাজ চালিয়ে যাচ্ছেন।উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান করছেন। দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতাও অব্যাহত রয়েছে।বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিখোঁজদের সন্ধান, যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার এবং দুর্গত মানুষের জন্য জরুরি সহায়তা নিশ্চিত করা।


বন্যাকবলিত নেপালে কাতারের মানবিক সহায়তা

বন্যাকবলিত নেপালে কাতারের মানবিক সহায়তা

নজর বিডি | আন্তর্জাতিকভয়াবহ ভূমিকম্প ও বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের পাশে দাঁড়িয়েছে কাতার। জরুরি মানবিক সহায়তা নিয়ে কাতার সশস্ত্র বাহিনীর একটি বিমান নেপালে পৌঁছেছে।কাতারের পাঠানো মানবিক সহায়তার মধ্যে রয়েছে পানি উত্তোলন ও পাম্পিং সরঞ্জাম, আলোর ব্যবস্থা, খাদ্যসামগ্রী, বহুমুখী তাঁবু এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় সামগ্রী।কাতারের এই সহায়তায় নেপালের প্রায় ৫২ হাজার মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় পানি ও মৌলিক সেবা পাওয়ার সংকট রয়েছে, সেসব এলাকার পরিবার ও শিশুদের সহায়তায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে।ভূমিকম্প ও বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালে যখন জরুরি মানবিক সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে, তখন কাতারের এই উদ্যোগ দেশটির দুর্গত মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।মানবিক সংকটে নেপালের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কাতার।


ইরানকে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

নজর বিডি | আন্তর্জাতিকইরানের হামলার পর যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরানের রাতের হামলার জবাব দেবে যুক্তরাষ্ট্র। তাঁর ভাষায়, “আমরা তাদের কঠোরভাবে আঘাত করব।”ট্রাম্প দাবি করেন, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি ছাড়া বাকি সবগুলোই মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। একটি ক্ষেপণাস্ত্রকে আঘাত হানতে দেওয়া হয়েছিল, কারণ সেটি গুরুত্বপূর্ণ কোনো স্থাপনায় আঘাত করবে বলে মনে হয়নি।এদিকে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। তবে নিষেধাজ্ঞার প্রভাব অব্যাহত থাকার মধ্যে তেহরানের সঙ্গে কোনো চুক্তি করা কতটা বিশ্বাসযোগ্য হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন করে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


আর্জেন্টিনা অধ্যায়ের ইতি মেসির, দুই দশকের স্মরণীয় মুহূর্তগুলো

আর্জেন্টিনা অধ্যায়ের ইতি মেসির, দুই দশকের স্মরণীয় মুহূর্তগুলো

দুই দশকেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের ক্যারিয়ারে মেসি খেলেছেন ২০৭ ম্যাচ, করেছেন ১২৫ গোল। জিতেছেন ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০০৮ অলিম্পিক স্বর্ণসহ একাধিক আন্তর্জাতিক শিরোপা।অবসরের ঘোষণা দিয়ে মেসি জানিয়েছেন, তিনি আর্জেন্টিনার হয়ে সবটুকু উজাড় করে দিয়েছেন এবং এখন নতুন প্রজন্মকে জায়গা করে দেওয়ার সময় এসেছে।২০০৫: অভিষেকেই লাল কার্ড১৮ বছর বয়সে ২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার সিনিয়র দলে অভিষেক হয় মেসির। বদলি হিসেবে মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই সরাসরি লাল কার্ড দেখেন তিনি।শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। তবে সেই হতাশা দ্রুতই মুছে যায় মেসির অসাধারণ পারফরম্যান্সে।২০০৬: প্রথম বিশ্বকাপঅভিষেকের এক বছর পরই বিশ্বকাপে জায়গা করে নেন মেসি। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করেন তিনি। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বকাপের মঞ্চে নিজের আগমনী বার্তা দেন আর্জেন্টাইন তারকা।২০০৮: অলিম্পিকে সোনা২০০৮ সালের বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেন মেসি। দলকে স্বর্ণপদক জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পাঁচ ম্যাচে করেন দুটি গোল।২০১০: ম্যারাডোনার কোচিংয়ে বিশ্বকাপ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নেয়। শিরোপা না এলেও মেসি-ম্যারাডোনার সেই অধ্যায় ফুটবল ইতিহাসে বিশেষ জায়গা করে নেয়।২০১৪: বিশ্বকাপের ফাইনালে স্বপ্নভঙ্গ২০১৪ সালে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠেন মেসি। জার্মানির বিপক্ষে সেই ফাইনালে অতিরিক্ত সময়ে মারিও গোটশের গোলে ১-০ ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা।তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য গোল্ডেন বল জেতেন মেসি।২০১৬: প্রথমবার অবসরের ঘোষণা২০১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর আবেগের বশে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে সেই সিদ্ধান্ত স্থায়ী হয়নি। অল্প সময়ের মধ্যেই ফিরে আসেন জাতীয় দলে।এরপরের অধ্যায়টাই হয়ে ওঠে মেসির ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়।২০২১: অবশেষে আন্তর্জাতিক শিরোপাদীর্ঘ অপেক্ষার পর ২০২১ সালে প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা জেতেন মেসি। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।মারাকানায় সেই জয় মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।২০২২: পূর্ণ হলো বিশ্বকাপের স্বপ্নকাতার বিশ্বকাপ ছিল মেসির ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়। ফ্রান্সকে ফাইনালে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।ফাইনালে মেসি করেন দুটি গোল এবং টাইব্রেকারেও গোল করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে জেতেন গোল্ডেন বল।এই শিরোপার মধ্য দিয়ে মেসির ক্যারিয়ারে বিশ্বকাপ না জেতার আক্ষেপের অবসান ঘটে।২০২৪: কোপা আমেরিকা শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা২০২৪ সালে আর্জেন্টিনা আবারও কোপা আমেরিকার শিরোপা জেতে। টানা দ্বিতীয়বার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করে মেসির দল। ফলে জাতীয় দলের হয়ে মেসির ট্রফির তালিকায় যোগ হয় আরও একটি বড় শিরোপা।২০২৬: শেষ বিশ্বকাপ, শেষ ম্যাচ৩৯ বছর বয়সে ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার নেতৃত্ব দেন মেসি। দুর্দান্ত লড়াই করে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি।১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের মুখোমুখি হয় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা।ওই ম্যাচটিই হয়ে ওঠে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার মধ্য দিয়ে তিনি বিশ্বকাপের তিনটি ফাইনালে খেলা দ্বিতীয় খেলোয়াড়ে পরিণত হন। একই সঙ্গে ৩৯ বছর বয়সে বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ডও গড়েন।২১ বছরের পথচলার অবসান২০০৫ সালে যে অধ্যায়ের শুরু হয়েছিল হাঙ্গেরির বিপক্ষে লাল কার্ড দিয়ে, ২১ বছর পর তার শেষ হলো বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের মধ্য দিয়ে।আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল—এই পরিসংখ্যানই বলে দেয় মেসির প্রভাব কতটা বিশাল ছিল। বিশ্বকাপ, কোপা আমেরিকা, অলিম্পিক স্বর্ণ—সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে পূর্ণতার কাছাকাছি একটি ক্যারিয়ার রেখে গেলেন তিনি।ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ থেকে মেসির বিদায় হয়তো একটি যুগেরও সমাপ্তি। তবে আর্জেন্টিনার জার্সিতে তার রেখে যাওয়া স্মৃতি, শিরোপা ও রেকর্ড তাকে চিরকালই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বাঁচিয়ে রাখবে।


মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬: মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে (মক্কা প্যাক্ট) বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে আরও যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।শামা ওবায়েদ বলেন, বহুপক্ষীয় কোনো ফোরাম বা জোটে অংশ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ‘ফার্স্ট নীতি’ অনুসরণ করে। মক্কা চুক্তিতে যুক্ত হলে বাংলাদেশের কী সুবিধা হবে এবং দেশের জনগণ কীভাবে উপকৃত হবে—এসব বিষয় যাচাই-বাছাই করেই সরকার সিদ্ধান্ত নেবে।তিনি বলেন, ‘আমরা এখনো অফিসিয়ালি কিছু পাইনি। তবে বিষয়টি উন্মুক্ত আছে, দেখা যাক।’পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, যেকোনো আন্তর্জাতিক জোট বা চুক্তিতে অংশ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে ২০২৬ সালের ৭ আগস্ট মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটির মূল ভিত্তি হলো পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা।


পুরুষের শুক্রাণু বাড়াতে কার্যকরী ২০টি সুপারফুড

চুল পড়া কমবে ঘরোয়া উপায়ে: প্রাকৃতিক যত্নে ফিরিয়ে আনুন চুলের স্বাস্থ্য

ইয়াবা সেবন করে ধর্ষণের পর গলাকেটে হত্যার কথা স্বীকার ঘাতক সোহেলের

লালমনিরহাটে ভাইকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ভূমিকম্প : ছোট ছোট কম্পন বড় ধরনের দূর্ঘটনার আশংকা!

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে নীল প্যানেলের নিরঙ্কুশ জয়: ড. আসিফ মিজানের অভিনন্দন

মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার

সনদসর্বস্ব শিক্ষার বৃত্ত ভেঙে: লক্ষ্য হোক সুপ্ত প্রতিভার উন্মেষ ও মানুষ গঠন

হীরক জয়ন্তী উদযাপনে প্রস্তুতি শুরু, মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সভা

১০

আছিয়া থেকে রামিসা: বিচারহীনতার রাজনীতি আর কতদিন?

জনপ্রিয় সব খবর

‘আশিকী’র সেই অনু আগারওয়াল: খ্যাতির শিখর থেকে আধ্যাত্মিক জীবনে

চা বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

সিলেটে ক্যাবের কার্যক্রম গতিশীল করতে দুই সভা অনুষ্ঠিত

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

নেপাল উপত্যকায় ধ্বংস অন্তত ২,৫০০ ভবন

বন্যাকবলিত নেপালে কাতারের মানবিক সহায়তা

ইরানকে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

আর্জেন্টিনা অধ্যায়ের ইতি মেসির, দুই দশকের স্মরণীয় মুহূর্তগুলো

১০

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ

সর্বশেষ সব খবর

আর্কাইভ