মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষার প্রথম দিনে সবগুলো কেন্দ্রেই নিরাপত্তা ও পরীক্ষার পরিবেশ ছিলো সন্তোষজনক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তারের নেতৃত্বে কঠোর তদারকির মধ্যে দিয়ে এই পরীক্ষা পরিচালিত হয়। এবারের পরীক্ষায় উপজেলায় এসএসসি, দাখিল ও এসএসসি ভকেশনাল মিলিয়ে মোট ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার প্রথম দিন পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এসএসসিতে ২৭৬২ জনের মধ্যে ২৭৩৩ জন উপস্থিত ছিল, দাখিলে ৪৩৯ জনের মধ্যে ৪২০ জন এবং ভকেশনালে ১৬৩ জনের মধ্যে ১৬১ জন পরীক্ষায় অংশ নেয়। সব মিলিয়ে মোট ৩৩৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জন অনুপস্থিত ছিল।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান, জেলা প্রশাসনের এডিসি (শিক্ষা) সালমা পারভীন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগবাতুল্লাহ, মুকসুদপুর ইউএনও তাসনিম আক্তার এবং ওসি মোস্তফা কামাল।
জেলা প্রশাসক জানান, প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে, যা সন্তোষজনক।

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন