নজর বিডি

৩০০ফিট কোরবানির পশুর হাট!সুর্মী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সেবার অনন্য দৃষ্টান্ত

রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ফিট এলাকায় সুর্মী এন্টারপ্রাইজের পরিচালনায় কোরবানির পশুর হাটের কার্যক্রম ইতিমধ্যে জমে উঠেছে। সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হাটে নেওয়া হয়েছে আধুনিক নানা উদ্যোগ। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটজুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা, ড্রোন পর্যবেক্ষণ ও ওয়াচ টাওয়ার।সুর্মী এন্টারপ্রাইজের কর্ণধার ও ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ম আহবায়ক মো:আকতার হোসেন বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুম স্থাপন এবং র‍্যাব-পুলিশের নিয়মিত টহলের ব্যবস্থা রাখা হয়েছে। হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হচ্ছে, যাতে ক্রেতা-বিক্রেতারা নিশ্চিন্তে লেনদেন করতে পারেন।পাশাপাশি পাইকারদের জন্য রাখা হয়েছে থাকা-খাওয়ার বিশেষ ব্যবস্থা। জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজিং ও জীবাণুনাশক চেম্বারও স্থাপন করা হচ্ছে। ৪৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও হাট পরিচালনা কমিটির অন্যতম সদস্য দিদার আহমেদ মোল্লা জানান, পশু স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টিম ও ভেটেরিনারি অফিসার সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। পাশাপাশি হাটজুড়ে জনসচেতনতামূলক ব্যানার টানানো হচ্ছে। সুর্মী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় পরিচালিত এই ৩০০ ফিট কোরবানির পশুর হাট এখন রাজধানীর অন্যতম নিরাপদ, সুশৃঙ্খল ও সেবামূলক পশুর হাট হিসেবে পরিচিত হতে যাচ্ছে। ক্রেতা-বিক্রেতারা এখানে নির্ভয়ে ও স্বস্তিতে তাদের কেনাবেচা সম্পন্ন করতে পারবেন-এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

৩০০ফিট কোরবানির পশুর হাট!সুর্মী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সেবার অনন্য দৃষ্টান্ত

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৫

featured Image
রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ফিট এলাকায় সুর্মী এন্টারপ্রাইজের পরিচালনায় কোরবানির পশুর হাটের কার্যক্রম ইতিমধ্যে জমে উঠেছে। সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হাটে নেওয়া হয়েছে আধুনিক নানা উদ্যোগ। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটজুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা, ড্রোন পর্যবেক্ষণ ও ওয়াচ টাওয়ার।সুর্মী এন্টারপ্রাইজের কর্ণধার ও ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ম আহবায়ক মো:আকতার হোসেন বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুম স্থাপন এবং র‍্যাব-পুলিশের নিয়মিত টহলের ব্যবস্থা রাখা হয়েছে। হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হচ্ছে, যাতে ক্রেতা-বিক্রেতারা নিশ্চিন্তে লেনদেন করতে পারেন।পাশাপাশি পাইকারদের জন্য রাখা হয়েছে থাকা-খাওয়ার বিশেষ ব্যবস্থা। জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজিং ও জীবাণুনাশক চেম্বারও স্থাপন করা হচ্ছে। ৪৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও হাট পরিচালনা কমিটির অন্যতম সদস্য দিদার আহমেদ মোল্লা জানান, পশু স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টিম ও ভেটেরিনারি অফিসার সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। পাশাপাশি হাটজুড়ে জনসচেতনতামূলক ব্যানার টানানো হচ্ছে। সুর্মী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় পরিচালিত এই ৩০০ ফিট কোরবানির পশুর হাট এখন রাজধানীর অন্যতম নিরাপদ, সুশৃঙ্খল ও সেবামূলক পশুর হাট হিসেবে পরিচিত হতে যাচ্ছে। ক্রেতা-বিক্রেতারা এখানে নির্ভয়ে ও স্বস্তিতে তাদের কেনাবেচা সম্পন্ন করতে পারবেন-এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত