প্রধান উপদেষ্টা আগামী ৯ জুন লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরকালে তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও বৈঠক করবেন। ১৩ জুন দেশে ফিরবেন ড. ইউনূস । সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, বিমান চলাচল, অভিবাসন ইস্যু, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে সহযোগিতা, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রফেসর ইউনূস জানান, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় দফার সংলাপ শুরু হয়েছে, যা শিগগিরই শেষ হবে বলে আশা করা হচ্ছে।বাংলাদেশের সামুদ্রিক গবেষণা কার্যক্রম জোরদারে তিনি যুক্তরাজ্যের কারিগরি সহায়তা এবং ব্রিটিশ গবেষকদের প্রশিক্ষণ পাওয়ার আগ্রহের কথা জানান। সাক্ষাতে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ব্রিটিশ উপ-হাইকমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৫

আপনার মতামত লিখুন