নজর বিডি

করোনায় দুই জনের মৃত্যু! শনাক্ত আরো সাতজন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ জন।
শনিবার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ জন। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৭ শতাংশ। চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৫ জনে। আর দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৮০ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জনের একজন পুরুষ এবং একজন নারী। মৃতদের মধ্যে একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। মৃতদের একজন চট্টগ্রাম এবং অপরজন সিলেট জেলার বাসিন্দা। তাদের মধ্যে একজন মারা গেছেন সরকারি হাসপাতালে, অন্যজন বেসরকারি হাসপাতালে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৫২১ জনে। চলতি বছরে মৃত্যুবরণ করেছেন ২২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত দেশে মোট ১ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে করোনা সংক্রমণের প্রথম ঘটনা শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়। বর্তমানে দেশে করোনা রোগীর সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

করোনায় দুই জনের মৃত্যু! শনাক্ত আরো সাতজন

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৫

featured Image
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ জন।
শনিবার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ জন। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৭ শতাংশ। চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৫ জনে। আর দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৮০ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জনের একজন পুরুষ এবং একজন নারী। মৃতদের মধ্যে একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। মৃতদের একজন চট্টগ্রাম এবং অপরজন সিলেট জেলার বাসিন্দা। তাদের মধ্যে একজন মারা গেছেন সরকারি হাসপাতালে, অন্যজন বেসরকারি হাসপাতালে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৫২১ জনে। চলতি বছরে মৃত্যুবরণ করেছেন ২২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত দেশে মোট ১ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে করোনা সংক্রমণের প্রথম ঘটনা শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়। বর্তমানে দেশে করোনা রোগীর সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত