নজর বিডি

ফুল গিয়ারে নির্বাচনের প্রস্তুতি চলছে-সিইসি

নির্বাচনের জন্য ফুল গিয়ারে প্রস্তুতি চলছে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি।
  মঙ্গলবার (০১ জুলাই) বিকেলে নির্বাচন ভবনের নিজ দপ্তরের সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, বৈঠকটি ছিল সৌজন্য সাক্ষাৎ। প্রধান উপদেষ্টা নিরপেক্ষ এবং আমিও নিরপেক্ষ। এ মুহূর্তে নির্বাচনটা আলোচনার কেন্দ্রে। সৌজন্য সাক্ষাতে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক।   তিনি বলেন, নির্বাচনের জন্য ফুল গিয়ারে প্রস্তুতি চলছে। আমাদের প্রস্তুতি এই মুহূর্তে জাতীয় নির্বাচন ঘিরেই। স্থানীয় নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি নেই। আমাদের ফোকাস জাতীয় নির্বাচন।  
সিইসি বলেন, বিভিন্ন বিষয়ে সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হয়। শুধু প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করাটা কিন্তু সরকারের সঙ্গে দেখা করা নয়। জেলখানার কয়েদির মতো পদে পদে কোথাও গেলাম তা তো আর জানানো সম্ভব নয় আমার পক্ষে। নির্বাচনের সম্ভাবনা সময় নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। সময় আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময় ধরে নির্বাচনের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ফুল গিয়ারে নির্বাচনের প্রস্তুতি চলছে-সিইসি

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৫

featured Image
নির্বাচনের জন্য ফুল গিয়ারে প্রস্তুতি চলছে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি।
  মঙ্গলবার (০১ জুলাই) বিকেলে নির্বাচন ভবনের নিজ দপ্তরের সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, বৈঠকটি ছিল সৌজন্য সাক্ষাৎ। প্রধান উপদেষ্টা নিরপেক্ষ এবং আমিও নিরপেক্ষ। এ মুহূর্তে নির্বাচনটা আলোচনার কেন্দ্রে। সৌজন্য সাক্ষাতে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক।   তিনি বলেন, নির্বাচনের জন্য ফুল গিয়ারে প্রস্তুতি চলছে। আমাদের প্রস্তুতি এই মুহূর্তে জাতীয় নির্বাচন ঘিরেই। স্থানীয় নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি নেই। আমাদের ফোকাস জাতীয় নির্বাচন।  
সিইসি বলেন, বিভিন্ন বিষয়ে সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হয়। শুধু প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করাটা কিন্তু সরকারের সঙ্গে দেখা করা নয়। জেলখানার কয়েদির মতো পদে পদে কোথাও গেলাম তা তো আর জানানো সম্ভব নয় আমার পক্ষে। নির্বাচনের সম্ভাবনা সময় নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। সময় আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময় ধরে নির্বাচনের প্রস্তুতি চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত