সংশোধিত প্রস্তাবের বিষয়ে দলগুলোর দলীয় এবং রাজনৈতিক বিবেচনা থাকবে জানিয়ে আলী রীয়াজ বলেন, আমরা বিভিন্নভাবে দেখছি, সবাই আলোচনার মাধ্যমে চেষ্টা করছে এক জায়গায় আসতে, ঐকমত্য প্রতিষ্ঠা করতে। এই প্রক্রিয়ায় যা হচ্ছে-কোনো বিষয়ে কমিশনের পক্ষ থেকে প্রস্তাব ছিল, কিন্তু আলোচনার মধ্য দিয়ে সেটা সংশোধনের প্রয়োজন দেখা দিচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে রাজনৈতিক দলগুলোর সেন্টিমেন্ট, বক্তব্যগুলোকে ধারণ করে সংশোধিতভাবে উপস্থাপন করা যায়।সংশোধিত প্রস্তাব তৈরিতে কমিশন ধারাবাহিক বৈঠক করছে জানিয়ে তিনি বলেন, সংশোধিত প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর বক্তব্যকে ধারণ করে তৈরি করার চেষ্টা হচ্ছে। সেটা আমরা অব্যাহত রাখব। এতে করে যেন কোনো রকম ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তির সৃষ্টি না হয়। আমাদের দিক থেকে আন্তরিক চেষ্টা হচ্ছে, সর্বাত্মকরণের চেষ্টা হচ্ছে-আপনাদের বক্তব্য, আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য বিধান করা যায়। জুলাই মাসজুড়ে রাজনৈতিক দলগুলোর কর্মসূচির বিষয়ে তিনি বলেন, আপনাদের কর্মসূচি কিছুটা অসুবিধা সৃষ্টি করবে। তবুও আমরা আশা করছি যে আপনারা সেক্ষেত্রে আমাদের জায়গায় একত্রে বসতে পারবেন। যতটা সময় বসা যায়, সময়ের যে সীমাবদ্ধতা আছে-সেগুলো আপনারা নিশ্চয় বিবেচনা করবেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন