সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমীর। এরপর থেকেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ডা. ইরান অসুস্থ শফিকুর রহমানের পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসা ও শারীরিক অগ্রগতির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারকে সান্ত্বনা ও সংহতি জানান।
এসময় লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস. এম. ইউসুফ আলী এবং যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদি উপস্থিত ছিলেন। নেতারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে ডা. শফিকুর রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং তার সুস্থতা জাতির জন্য প্রয়োজন।
ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন,
“আমরা রাজনৈতিক ভিন্নমতের মানুষ হলেও মানবিক সম্পর্ক এবং শালীনতার জায়গা থেকে একে অপরের খোঁজ রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ডা. শফিক একজন বর্ষীয়ান রাজনীতিক ও দেশপ্রেমিক। আমরা তার আশু সুস্থতা কামনা করি।”
লেবার পার্টির এই সহমর্মিতার বার্তা রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক একটি নজির হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন