ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই:
উত্তরার মাইলস্টোন কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচারে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
দুর্ঘটনায় নিহত পাইলটের জানাজা শেষে সাংবাদিকদের তিনি বলেন,
“তথ্য গোপনের কিছুই নেই। কার কাছে গোপন করব? কী গোপন করব?”
তিনি জানান, একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে। তদন্তে কোনো ভুলত্রুটি ধরা পড়লে তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এয়ার চিফ মার্শাল আরও বলেন,
“পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটিকে খালি জায়গায় নামানোর জন্য। তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।”
তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন,
“একটি শক্তিশালী বিমানবাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে এই স্তম্ভকে দুর্বল করবেন না।”
বিমানবাহিনীর রক্ষণাবেক্ষণ বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,
“আমরা রক্ষণাবেক্ষণে কোনো আপস করি না। প্রতিটি বিমানের নির্ধারিত একটি জীবনচক্র রয়েছে। এক যুগ বা দুই যুগ ব্যাপার নয়—রক্ষণাবেক্ষণই মূল বিষয়।”
তিনি আরও বলেন,
“প্রযুক্তি হয়তো পুরোনো হতে পারে, কিন্তু এসব বিমান পুরোনো নয়। এগুলো নিয়মিত ও যথাযথভাবে মেরামত করা হয়।”
দুর্ঘটনার পর এলাকায় উদ্ভূত অস্থিরতা নিয়েও দুঃখ প্রকাশ করেন বিমানবাহিনী প্রধান।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন