নজর বিডি

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণহানিতে বিএফইউজে ও ডিইউজের গভীর শোক

ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই:
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, এবং ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ শোকবার্তায় এ মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন,

“২১ জুলাই সোমবার বেলা সোয়া ১টার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরসহ অন্তত ৩১ জন শিক্ষক, শিক্ষার্থী প্রাণ হারান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আহত হয়েছেন ২০০ জনেরও বেশি।”

বিবৃতিতে নেতারা বলেন,

“এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা শোকাহত ও শোকাভিভূত। আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে তাঁদের শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করছি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

তারা সরকারের প্রতি আহ্বান জানান,

“আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক সহায়তা নিশ্চিত করা হোক। একইসঙ্গে এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণহানিতে বিএফইউজে ও ডিইউজের গভীর শোক

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৫

featured Image

ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই:
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, এবং ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ শোকবার্তায় এ মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন,

“২১ জুলাই সোমবার বেলা সোয়া ১টার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরসহ অন্তত ৩১ জন শিক্ষক, শিক্ষার্থী প্রাণ হারান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আহত হয়েছেন ২০০ জনেরও বেশি।”

বিবৃতিতে নেতারা বলেন,

“এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা শোকাহত ও শোকাভিভূত। আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে তাঁদের শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করছি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

তারা সরকারের প্রতি আহ্বান জানান,

“আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক সহায়তা নিশ্চিত করা হোক। একইসঙ্গে এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত