ঢাকা, ২৩ জুলাই:
“সরকার যদি মনে করে, আমার কাজে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব”—এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।
সম্প্রতি সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং শিক্ষাসচিব সিদ্দিক জুবায়েরকে সরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ নিয়ে প্রশ্ন ওঠে।
এ প্রসঙ্গে সি আর আবরার বলেন, “এখানে কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করেছি। ব্যবস্থায় নির্দিষ্ট যে নিয়ম-কানুন আছে, সেটাই অনুসরণ করা হয়েছে। শিক্ষা সচিবকে কেন অব্যাহতি দেওয়া হলো, সেটা উচ্চতর একটি কমিটির সিদ্ধান্ত। আমি ওই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ছিলাম না।”
পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “আপনি আমাকে জেরা করতে পারেন না। আমার পদত্যাগ চাওয়া হয়েছে, কিন্তু নিজে থেকে সরে যাওয়ার কোনো অভিপ্রায় আমার নেই। কারণ, আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগপত্রও রয়েছে।”
তিনি আরও বলেন, “তারা (সরকার) যদি মনে করে আমার দায়িত্ব পালনে ঘাটতি ছিল, তাহলে আমাকে যেতে বললে আমি নিশ্চয়ই চলে যাব। এখানে আঁকড়ে থাকার কিছু নেই।”
জানা গেছে, শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগ দাবিতে মঙ্গলবার বিকেলে সচিবালয়ের সামনের সড়কে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। প্রথমে ফটকের বাইরে অবস্থান নিলেও পরে তারা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে। পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
এ ঘটনায় উভয় পক্ষের ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষোভের কারণে সচিবালয় এলাকায় যান চলাচলও বন্ধ হয়ে যায়

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন