শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, দেশে অনেক ডাক্তার রোগীর কথা শোনার বদলে অযথা ১৪-১৫টি টেস্ট ধরিয়ে দেন এবং নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বলেন। এগুলো বন্ধ করা জরুরি।
তিনি আরও বলেন, বেশিরভাগ হাসপাতালের নার্স ও কর্মচারীরা মন খারাপ করে সেবা দেন না, কারণ তারা মাত্র ১২ হাজার টাকা বেতন পান। অথচ অনেক হাসপাতাল মালিক কোটি টাকার বাড়িতে থাকেন। তিনি মালিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা লাভ করেন, কিন্তু সেটা ন্যায্যভাবে করুন। কর্মচারীদের বেতন সামান্য বাড়ালেই সেবার মান উন্নত হবে।”
ড. আসিফ নজরুল বলেন, করোনাকালে প্রমাণ হয়েছে—দেশের বেসরকারি হাসপাতালগুলোর সক্ষমতা আছে। তাই মানুষ এখন ভারত বা ব্যাংককে যেতে চায় না। “আপনারা যদি ন্যায্যভাবে লাভ করেন ও নার্সদের বেতন বাড়ান, তাহলে সেবার মান বহুগুণ বাড়বে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএইচসিডিওএ’র প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। সাধারণ সম্পাদক ডা. এ এম শামীমসহ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন