নজর বিডি

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫:
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিল করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৫তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ড চেয়ারম্যান ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সভায় বোর্ডের সদস্যরা সরাসরি এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নির্বাহী পরিচালক ও সদস্য-সচিব আলোচ্যসূচি অনুযায়ী প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং আগের (১১৪তম) সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন।

সভায় জানা যায়, সেতু কর্তৃপক্ষের আবাসন প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ফ্ল্যাট নির্মাণ ও বরাদ্দ প্রদানের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জন্য করা বরাদ্দ সাময়িকভাবে বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৫

featured Image

ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫:
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিল করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৫তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ড চেয়ারম্যান ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সভায় বোর্ডের সদস্যরা সরাসরি এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নির্বাহী পরিচালক ও সদস্য-সচিব আলোচ্যসূচি অনুযায়ী প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং আগের (১১৪তম) সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন।

সভায় জানা যায়, সেতু কর্তৃপক্ষের আবাসন প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ফ্ল্যাট নির্মাণ ও বরাদ্দ প্রদানের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জন্য করা বরাদ্দ সাময়িকভাবে বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত