নজর বিডি

দেশে অস্ত্র প্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শুধু নির্বাচনকালীন সময় নয়, দেশে অন্য সময়ও যাতে কোনো অস্ত্র প্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড সংলগ্ন বিএডিসি বীজ ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচনের আগে প্রায় সব অস্ত্র উদ্ধার করতে সক্ষম হবো বলে আশা করছি। বিদেশ থেকে অস্ত্র ঢোকা প্রতিরোধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চিফ অ্যাডভাইজার যে তারিখ ঘোষণা করেছেন, ঠিক সেই সময়েই নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন থাকবে।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনকেন্দ্রিক প্রোপাগান্ডা বিষয়ে তিনি বলেন, এখন সবাই নিজেদের মতামত প্রকাশ করতে পারেন। শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেবে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। সীমান্তবর্তী জনগণও অত্যন্ত সচেতন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দেশে অস্ত্র প্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৫

featured Image

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শুধু নির্বাচনকালীন সময় নয়, দেশে অন্য সময়ও যাতে কোনো অস্ত্র প্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড সংলগ্ন বিএডিসি বীজ ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচনের আগে প্রায় সব অস্ত্র উদ্ধার করতে সক্ষম হবো বলে আশা করছি। বিদেশ থেকে অস্ত্র ঢোকা প্রতিরোধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চিফ অ্যাডভাইজার যে তারিখ ঘোষণা করেছেন, ঠিক সেই সময়েই নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন থাকবে।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনকেন্দ্রিক প্রোপাগান্ডা বিষয়ে তিনি বলেন, এখন সবাই নিজেদের মতামত প্রকাশ করতে পারেন। শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেবে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। সীমান্তবর্তী জনগণও অত্যন্ত সচেতন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত