নজর বিডি

ডুমুরিয়ায় ৫২তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন খেলাধুলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে ডুমুরিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রশাসনিক সম্প্রসারিত ভবনের দ্বিতল মিলনায়তনে উপজেলা কমিটির সদস্যদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আল-আমিন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, শিক্ষক মো. আইয়ুব হুসাইন, আব্দুর রাজ্জাক, হরিচাঁদ মল্লিক, বিলায়েত হোসেন, এস.এম. সিরাজুল ইসলাম, মোছাঃ তাসলিমা বেগম, অপর্ণা কর্মকার, হেলেনা খাতুন, মো. মতিয়ার রহমান, এস.এম. নূরুল ইসলাম, অশিম কুমার মন্ডল, হাবিবুর রহমান প্রমুখ।

সভায় ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে হবে। প্রতিযোগিতা সফল ও জাঁকজমকপূর্ণ করতে যা করণীয় আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”

তিনি আরও নির্দেশনা দেন, প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া শিক্ষকদের সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ নিশ্চিত করে সুন্দরভাবে খেলা পরিচালনা করতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস জানান, “সভাপতি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে প্রতিযোগিতা আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে উপজেলায় অন্তর্ভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে এবং বিদ্যালয় পর্যায়ের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।”

সভায় উপজেলা সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় ৫২তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৫

featured Image

৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন খেলাধুলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে ডুমুরিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রশাসনিক সম্প্রসারিত ভবনের দ্বিতল মিলনায়তনে উপজেলা কমিটির সদস্যদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আল-আমিন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, শিক্ষক মো. আইয়ুব হুসাইন, আব্দুর রাজ্জাক, হরিচাঁদ মল্লিক, বিলায়েত হোসেন, এস.এম. সিরাজুল ইসলাম, মোছাঃ তাসলিমা বেগম, অপর্ণা কর্মকার, হেলেনা খাতুন, মো. মতিয়ার রহমান, এস.এম. নূরুল ইসলাম, অশিম কুমার মন্ডল, হাবিবুর রহমান প্রমুখ।

সভায় ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে হবে। প্রতিযোগিতা সফল ও জাঁকজমকপূর্ণ করতে যা করণীয় আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”

তিনি আরও নির্দেশনা দেন, প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া শিক্ষকদের সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ নিশ্চিত করে সুন্দরভাবে খেলা পরিচালনা করতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস জানান, “সভাপতি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে প্রতিযোগিতা আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে উপজেলায় অন্তর্ভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে এবং বিদ্যালয় পর্যায়ের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।”

সভায় উপজেলা সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত