স্টাফ রিপোর্টার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) নতুন সংযুক্ত ১৮টি ওয়ার্ডের নাগরিক সুবিধা নিশ্চিত ও অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উত্তরা ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৮ সালে ডিএনসিসিতে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোতে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। রাস্তা, ড্রেনেজ, স্ট্রিট লাইটিং, পয়োনিষ্কাশন, ডাস্টবিনসহ মৌলিক নাগরিক সুবিধার অভাব প্রকট। কিন্তু উন্নয়ন ছাড়াই উচ্চ হারে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।
তারা আরও বলেন, “আমরা ট্যাক্স দিতে আপত্তি করি না। তবে দাবি একটাই— আগে উন্নয়ন করো, তারপর যুক্তিসঙ্গত ট্যাক্স ধার্য করো।”
এসময় এলাকাবাসী ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিয়ে শ্লোগান তোলেন—
“৭ বছরের উন্নয়নহীন ট্যাক্স আমরা মানবো না”
“উন্নয়ন আগে, ট্যাক্স পরে”
মানববন্ধন শেষে ডিএনসিসি কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন