দেশে আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বেড়ে যাওয়ায় নতুন করে ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হবে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে গত ২৩ এপ্রিল স্বর্ণের ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা করা হয়েছিল, যা এতদিন দেশের সর্বোচ্চ দাম ছিল। নতুন সিদ্ধান্তে সে রেকর্ড ভেঙে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে।
২২ ক্যারেট : ১,৭৮,৮৩২ টাকা
২১ ক্যারেট : ১,৭৯,৭০৩ টাকা
১৮ ক্যারেট : ১,৪৬,৩১৩ টাকা
সনাতন পদ্ধতি : ১,২১,১৬৬ টাকা
তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রূপার ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে আগস্টের শেষ দিক ও সেপ্টেম্বরে একাধিক দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। মাত্র একদিনের ব্যবধানে দফায় দফায় দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন